এখনো হারেনি এশিয়ার কোনো দল

· Prothom Alo

চলতি ফুটবল বিশ্বকাপে ম্যাচ যত গড়াচ্ছে, উন্মাদনার সমান্তরালে চমকের তালিকাও তত দীর্ঘ হচ্ছে। বড় দলগুলোর জয়ে যেমন ঘাম ছুটছে, তেমনি তথাকথিত ছোট দলগুলো দেখাচ্ছে একের পর এক ম্যাজিক।

Visit truewildgame.online for more information.

ইতিমধ্যেই টুর্নামেন্টের ১৬টি ম্যাচের ফয়সালা হয়ে গেছে। আর এখন পর্যন্ত পাওয়া পরিসংখ্যান বলছে—এবারের আসরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কোনো দলই এখনো হারের তিক্ত স্বাদ পায়নি!

৪৮ দলের এই বিশাল যজ্ঞে এশিয়া থেকে অংশ নিচ্ছে ৯টি দল। এর মধ্যে মাঠে নামা ছয়টি দলের মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।

অন্যদিকে ইরান, কাতার ও সৌদি আরব নিজেদের ম্যাচে ড্র করে লড়াকু মনোভাবের পরিচয় দিয়েছে। জর্ডান, উজবেকিস্তান ও ইরাক অবশ্য এখনো তাদের প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় আছে।

এশিয়ার এই স্বস্তির বিপরীতে উত্তর ও দক্ষিণ আমেরিকার ছবিটা বেশ মলিন। উত্তর আমেরিকা অঞ্চল থেকে সহ-আয়োজক মেক্সিকোসহ মোট ৬টি দল অংশ নিচ্ছে।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রেলিয়া

তবে প্রথম ম্যাচে মাঠে নামা ৫টি দলের মধ্যে কেবল মেক্সিকোই জয়ের মুখ দেখেছে। অন্যদিকে পরাশক্তি ব্রাজিল ও উরুগুয়ে ড্র করে পয়েন্ট হারিয়েছে, আর প্যারাগুয়ে ও ইকুয়েডর মাঠ ছেড়েছে হারের হতাশা নিয়ে।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়টি পেয়েছে জার্মানি। কুরাসাওকে তারা স্রেফ উড়িয়ে দিয়েছে ৭–১ গোলে। তবে গোলবন্যার চেয়েও বড় হয়ে উঠেছে কেপ ভার্দের রূপকথা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়ে তারা যেভাবে ড্র আদায় করেছে, তা টুর্নামেন্টের অন্যতম সেরা চমক।

বিশ্বকাপে সবচেয়ে বেশি নিপীড়িত দল ইরান, দাবি কোচের

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়ে কোনোমতে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েও পয়েন্ট হারিয়েছে সৌদি আরবের কাছে।

ম্যাচের ৪১ মিনিটে গোল খেয়ে ৭৯ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল তারা; শেষ মুহূর্তে কোনোমতে গোল শোধ করে মান বাঁচায় উরুগুইয়েনরা।
সামনে ফ্রান্স ও আর্জেন্টিনার পরীক্ষা।

ভিনির গোলে ব্রাজিল এক পয়েন্ট পায়

বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্স আজ রাত একটায় সেনেগালের মুখোমুখি হবে। আর আগামীকাল সকাল সাতটায় আলজেরিয়ার বিপক্ষে মিশন শুরু করবে আর্জেন্টিনা।

এখন দেখার অপেক্ষা, ফেবারিট ফ্রান্স কেমন শুরু করে এবং লাতিনের অন্যতম সেরা দল আর্জেন্টিনা লাতিন শিবিরের জয়ের খরা কাটাতে পারে কি না!

কবে মাঠে ফিরতে পারবেন নেইমার

Read full story at source