শিশুর বিকাশে পারিবারিক সংস্কৃতি সবচেয়ে বেশি প্রভাব ফেলে
· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৩ সালের ২০ মার্চ ১৬৩তম সভা অনুষ্ঠিত হয়। অনলাইন এই আয়োজনে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম ‘শিশুর মানসিক বিকাশ ও পারিবারিক অশান্তি: মাদকের প্রভাব’ এই বিষয়ের উপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
Visit turconews.click for more information.
পরামর্শ সভায় ডা. রাহেনুল ইসলাম বলেন ‘শিশুর মানসিক ও শারীরিক বিকাশে পারিবারিক পরিবেশ সবচেয়ে বড় ভূমিকা পালন করে। শিশুরা স্বভাবগতভাবেই বাবা-মাকে অনুকরণ করে। ফলে বাবা-মায়ের রাগ, হতাশা বা মিথ্যার মতো নেতিবাচক আচরণগুলো সহজেই শিশুদের মধ্যে সংক্রমিত হয়। সুতরাং একটি সুস্থ ও স্বাভাবিক শিশু গড়ে তোলার প্রধান শর্ত হলো সুখী ও সুস্থ বাবা-মা। দাম্পত্য কলহ এবং বাবা-মায়ের শারীরিক বা মানসিক অসুস্থতা শিশুর স্বাভাবিক বিকাশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। যেহেতু একটি শিশু তার জীবনের সিংহভাগ সময় পরিবারের সাথে কাটায়, তাই পারিবারিক সংস্কৃতি তাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে।’