স্বামীকে বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় এক আসামি দুই দিনের রিমান্ডে
· Prothom Alo

ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে এক ব্যক্তির হাত-পা, চোখ ও মুখ বেঁধে তাঁর স্ত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে শাহাব উদ্দিন (৩৫) নামের ওই আসামিকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক আসমা সুলতানা।
Visit saltysenoritaaz.org for more information.
গফরগাঁওয়ে ঘরে ঢুকে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগপুলিশ জানায়, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে ভুক্তভোগী পরিবার স্থানীয় বাসিন্দাদের সহায়তায় থানায় গিয়ে অভিযোগ দেয়। পরে ভুক্তভোগী নারীর মা চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১ নম্বর আসামি শাহাব উদ্দিনকে গত বুধবার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য, ২০ বছর বয়সী ওই গৃহবধূ কৃষক স্বামীকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। মঙ্গলবার রাত একটার দিকে সাত থেকে আটজনের একটি দল দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর স্বামীর হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। এরপর গৃহবধূকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। বুধবার মামলার প্রক্রিয়া শেষে ভুক্তভোগীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রেপ্তার আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।