আশুলিয়ায় কিশোরীকে বাসায় ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
· Prothom Alo

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় এক কিশোরীকে (১৬) বাসায় ডেকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর করা মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানার পুলিশ।
Visit betsport.cv for more information.
গ্রেপ্তার তিনজন হলেন সুমন শেখ (২২) ও ১৬ বছর বয়সী দুই কিশোর। এই তিনজনসহ মোট চারজনের নাম উল্লেখ করে গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে থানায় মামলা করে ভুক্তভোগী কিশোরী। এর আগে ওই তিনজনকে আটক করে পুলিশ। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়।
ভুক্তভোগী কিশোরীর বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে আসামি সুমন শেখের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল বেলা ১১টার দিকে ওই কিশোরীকে নিজের বাসায় ডেকে নিয়ে যান সুমন। পরে সুমনসহ চারজন ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করেন। মেয়েটি বাসা থেকে বের হয়ে স্থানীয় লোকজনকে জানালে তাঁরা পুলিশকে জানান। পুলিশ রাতে অভিযান চালিয়ে সুমনসহ ওই তিনজনকে আটক করে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল রাত দুইটার দিকে চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে ওই কিশোরী। মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।