সন্তানের জন্য নির্ধারিত সময়ে তাদের কোনো উপদেশ বা পরামর্শ না দিয়ে তাদের কথা শুনতে হবে
· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৩ সালে ২০ মে (শনিবার) প্রথম আলো ট্রাস্টের আয়োজনে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্ট আয়োজিত ১৬৮তম এ সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্নে উত্তর দেন বিজ্ঞ আলোচকেরা।
Visit casino-promo.biz for more information.
সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, সন্তানকে উপদেশ নয়, প্রয়োজন অনুযায়ী সময় দিন। সন্তানের জন্য নির্ধারিত সময়ে সন্তানকে কোনো উপদেশ বা পরামর্শ দেওয়া যাবে না। বরং এই সময়টুকু হবে কেবল তাদের কথা শোনার জন্য। এতে সন্তানেরা তাদের প্রয়োজনীয় কথা বা মনের জমানো অনুভূতিগুলো মা-বাবার কাছে নির্দ্বিধায় প্রকাশ করার সুযোগ পাবে।’
সন্তানের প্রতিদিনের রুটিন নিয়ে অস্পষ্টতা না রেখে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। বিশেষ করে শিশু কতক্ষণ খেলাধুলা করবে, কতক্ষণ মোবাইল বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করবে এবং কতক্ষণ পড়াশোনায় ব্যয় করবে— তা নির্দিষ্ট করে দেওয়া মা-বাবার অন্যতম দায়িত্ব।