শারীরিক নানা উপসর্গও হতে পারে মানসিক চাপের লক্ষণ

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় আলোচক ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। ২০২৩ সালের ১৭ এপ্রিল উক্ত আয়োজনে ‘মানসিক চাপ সামলাবেন কীভাবে’ এই বিষয়ের উপর আলোচনা করেন তিনি। পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।

হঠাৎ শ্রবণশক্তি কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা, প্রচণ্ড ঘাম হওয়া, বুক ধড়ফড় করা এবং খাবার হজম না হওয়া অতিরিক্ত মানসিক চাপের লক্ষণ হতে পারে। কারও মধ্যে এসব উপসর্গ দেখা দিলে বুঝতে হবে তিনি মানসিক চাপে ভুগছেন। ‘মানসিক চাপ সামলাবেন কীভাবে’ শীর্ষক পরামর্শ সভায়এ কথা জানান ডা. সরদার আতিক।

Visit mchezo.life for more information.

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের দেশে অনেকেই মানসিক চাপে ভুগলেও মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে চান না। এর বড় কারণ হলো সামাজিক ভুল ধারণা—মানুষ মনে করে মানসিক ডাক্তার মানেই 'পাগলের ডাক্তার', যা সম্পূর্ণ ভুল। এ ছাড়া অনেকে নিজেরা এই চাপ সামলাতে পারবেন ভেবে চিকিৎসকের প্রয়োজন মনে করেন না। মানসিক স্বাস্থ্য নিয়ে এই ভুল ধারণা ও অবহেলা দূর করে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Read full story at source