সুচিত্রা সেনের নাতনি রাইমা এখন কোথায়? কী করেন
· Prothom Alo

একসময় পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার নিয়মিত মুখ ছিলেন রাইমা সেন। গত কয়েক বছরে হিন্দি সিরিজ বা সিনেমায় টুকটাক দেখা গেলেও বাংলায় নিয়মিত দেখা যায়নি। তবে নতুন কাজে ফিরছেন অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক রাইমা সম্পর্কে কিছু তথ্য—
Visit freshyourfeel.com for more information.
রাইমা জানান, গত কয়েক বছরে ভালো প্রকল্প না পাওয়াতেই বাংলা সিনেমা বা সিরিজে দেখা যায়নি তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেকম কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘যে অফার পাচ্ছি তাতে তো কিছু নতুনত্ব থাকতে হবে। একই ধরনের গল্প বা চরিত্রের প্রস্তাব এলে কাজ করতে চাই না। এখন কিছু করলে ইন্টারেস্টিং কিছু করতে চাই। মানে এমন কোনো চরিত্র, যেভাবে দর্শক আগে আমাকে দেখেননি। না হলে কাজ করে যাওয়ার মানে নেই।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে রাইমা বলেন, ‘এমন অনেক ফেজ গিয়েছে, যখন লম্বা সময় কোনো কাজ করিনি। অভিনেতা হিসেবে যাতে নিজে কিছু শিখি, এখন নতুন কিছু করার মাঝে সেটাকেই প্রাধান্য দিই। মানে ধরুন কমেডি বা গ্যাংস্টার কিংবা ফিল্মি পুলিশের চরিত্র। আউট অব দ্য বক্স কোনো চরিত্র।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেরাইমা জানান, এখন তিনি অভিনয় ছাড়া অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত। ‘নিয়মিত ওয়ার্কশপে অংশগ্রহণ করি। অনেক বই পড়ি। বিশেষ করে গ্রেট অভিনেতাদের অটোবায়োগ্রাফি। এই মুহূর্তে অ্যান্টনি হপকিন্সের অটোবায়োগ্রাফি পড়ছি। ভালো সিনেমা দেখি। নিজেকে আপডেটেড রাখা দরকার, তবেই রেলেভ্যান্ট থাকা যাবে। যে অভিনয় প্যাটার্নে আমরা ক্যারিয়ার শুরু করেছিলাম সেগুলো এখন সম্পূর্ণ বদলে গিয়েছে,’ বলেন রাইমা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেতবে নতুন কাজে শিগগিরই দেখা যাবে রাইমাকে। আলোচিত সিনেমা ‘হাওয়া বদল’–এর সিকুয়েল ‘আবার হাওয়া বদল’–এ পরমব্রত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষের সঙ্গে অভিনয় করেছেন তিনি। অভীনেত্রীর ইনস্টাগ্রাম থেকেসিনেমাটি ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অভিনেত্রীর ইস্টাগ্রাম থেকে রাইমার প্রেম নিয়ে নানা গুঞ্জন হয়। তবে অভিনেত্রী জানান, এখনো তিনি সিঙ্গেল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেএই দীপিকা আর সেই দীপিকা নেইবিয়ে প্রসঙ্গে তিনি বলেন, শুধু সমাজের চাপে বা বয়সের কথা মাথায় রেখে, বিয়ে করাতে বিশ্বাসী নন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি সে রকম কোনো ছেলে পাইনি, যার সঙ্গে গোটা জীবনটা কাটাতে চাইনি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেপশ্চিমবঙ্গের বাংলা সিনেমা নিয়ে প্রত্যাশা জানিয়ে রাইমা বলেন, ‘চাইব যাতে আমাদের এখানে ভালো ছবি তৈরি হয়। কারণ, এক সময়ে বাংলা ইন্ডাস্ট্রির পরিচিতি বিশ্বব্যাপী ছিল, আর এখন সবটা খুব খারাপ অবস্থায়। বাইরে কাজ করতে গেলে মানুষজন জানতে চান, ঠিক কী এমন হয়েছে? তাঁদের বলার মতো কোনো উত্তর থাকে না। শুধু চাই, বাংলা ছবির ইন্ডাস্ট্রি আবার আগের গর্বের জায়গা ফিরে পাক।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে