বর্ষার মধ্যেই তাপপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া অফিস
· Prothom Alo

বর্ষার ঋতুর পুরোটা সময় ধরে যে বৃষ্টি হবে, এমনটা কখনোই হয় না। এ সময় গরমও বাড়ে প্রতিবছরই। কিন্তু এবার বৃষ্টি অনেকটাই কম। প্রায় তিন দিন ধরে গরম বেড়েছে। আর গতকাল দেশের চার জেলায় বয়ে গেছে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, আজও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বৃষ্টিও কম হতে পারে অপেক্ষাকৃত কম। তবে আগামীকাল রোববার বৃষ্টি বাড়তে পারে।
গতকাল দেশের চার জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। জেলাগুলো হলো রাজশাহী, পাবনা, যশোর ও খুলনা। এর মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতেও তাপমাত্রা অনেক বেশি ছিল, ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৩৬ ডিগ্রি হলেই তা তাপপ্রবাহ বলে ধরা হয়।
Visit grenadier.co.za for more information.
আজ শনিবারও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। তিনি আজ প্রথম আলোকে বলেন, আজও দেশে বৃষ্টি কম হতে পারে। আর তাতে এখন যে গরম পড়েছে, তা অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে। তখন তাপমাত্রা কমে যেতে পারে।
আজ দেশের বিভিন্ন স্থানে গরম বাড়লেও অন্তত তিন বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হলো সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় সিলেটে, ৫৮ মিলিমিটার।
চলতি মাসে স্বাভাবিকের অন্তত সাত দিন পর দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। তারপর বৃষ্টি হতে থাকে। তবে এর পরিমাণ খুব বেশি ছিল না।