অস্ট্রিয়ান আতশি কাচ ভেঙে কি বেরোতে পারবেন ইয়ামাল
· Prothom Alo
স্পেনের বিপক্ষে এই ম্যাচ নিয়ে নিশ্চয়ই অনেক পরিকল্পনা করেছেন অস্ট্রিয়ান কোচ রালফ রাংনিক। তবে তাঁর ডায়েরিতে সবার ওপরে একটা বাক্য লেখা থাকার কথা—লামিনে ইয়ামালকে থামাও!
বিশ্বকাপের শেষ ৩২–এর ব্লকবাস্টার লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত ১টায় ইয়ামালের স্পেনের সামনে অস্ট্রিয়া। গত এপ্রিলে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন স্পেনের এই ১৮ বছর বয়সী বিস্ময়বালক। তাই গ্রুপ পর্বে তাঁকে বড্ড সাবধানে, মেপে মেপে খেলিয়েছেন স্প্যানিশ কোচ। তিন ম্যাচে মাঠে ছিলেন মাত্র ১৪১ মিনিট, তাতেই অবশ্য একটি দৃষ্টিনন্দন গোল পেয়ে গেছেন।
Visit forestarrow.help for more information.
চোটের সেই মেঘ কেটে ইয়ামাল এখন আরও ধারালো, আরও ভয়ংকর। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার অভিজ্ঞ জার্মান কোচ রালফ রাংনিকের কণ্ঠে ঝরে পড়ল এই তরুণের প্রতি অকুণ্ঠ প্রশংসা, ‘লামিনে ইয়ামাল একজন অসাধারণ ফুটবলার। আগামী ১২, ১৩ বা ১৪ বছর—হয়তো তার চেয়ে বেশি সময় ধরে সে বিশ্ব ফুটবল শাসন করবে। যদি ও সুস্থ থাকে আর মাথাটা ঠান্ডা রাখে, তবে অবিশ্বাস্য এক ক্যারিয়ার ওর সামনে।’
অস্ট্রিয়া কোচ রালফ রাংনিকতবে প্রশংসার পিঠেই লুকিয়ে থাকে রণকৌশল। রাংনিকের ছকটাও ঠিক তেমন, ‘আজকের ম্যাচে ও আমাদের আতশি কাচের নিচে থাকবে। আমরা ওকে এতটুকু ফাঁকা জায়গা দেব না, যাতে ও নিজের সেই ট্রেডমার্ক ড্রিবলিংগুলো করতে না পারে। ও এমন একজন খেলোয়াড়, যাকে ফুটবলপ্রেমীরা, সে যে দেশেরই হোক না কেন, দেখতে ভালোবাসে। কিন্তু আমাদের আজকের প্রধান কাজই হবে ওর পায়ে বল যতটা সম্ভব কম পৌঁছাতে দেওয়া।’
গ্রুপ পর্বে অস্ট্রিয়ার আক্রমণভাগ ছিল দুর্দান্ত। তিন ম্যাচে তারা করেছে ৬টি গোল, যা স্পেনের চেয়েও একটি বেশি। কিন্তু প্রতিপক্ষের নাম যখন স্পেন, যারা ২০২৩ সালের মার্চ থেকে টানা ৩৪ ম্যাচে অপরাজিত, তখন অতীত পরিসংখ্যান যে কেবলই সংখ্যা, তা ভালো করেই জানেন রাংনিক। তাই শিষ্যদের প্রতি তাঁর সোজা বার্তা, ‘স্পেনের বিপক্ষে জিততে হলে আমাদের নিজেদের আরও উঁচুতে নিয়ে যেতে হবে। আমাদের আরও এক ধাপ সামনে বাড়াতে হবে পা।’
কোচের এই হুঙ্কারে সুর মেলালেন অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবাও। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সুবাদে স্প্যানিশ ফুটবল আর সেখানকার তারকাদের নাড়িভুঁড়ি তাঁর চেনা। আলাবা বলেন, ‘স্পেন খুব আকর্ষণীয় ফুটবল খেলে। ওদের দলে এমন কিছু ব্যক্তিগত প্রতিভা আছে, যারা নিমেষে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। কিন্তু আমরা লুকিয়ে থাকতে আসিনি। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচটা জিততে চাই।’
সেনেগাল দলে ঝামেলা: কোচের ওপর রাগ করে অবসর নিলেন পাপে গেয়ে