‘শুক্রবার আমার চেম্বারে রোগী বেশি’—ভোট দিয়ে বললেন এজাজ
· Prothom Alo

শুক্রবার হওয়ায় চেম্বারে রোগীর চাপ বেশি থাকে। তাই দিনের অন্য ব্যস্ততা শুরুর আগেই ভোট দিয়ে নিলেন অভিনেতা ও চিকিৎসক এজাজুল ইসলাম। সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এসে ভোট দেন তিনি। তবে তাঁর মতো সকালেই ভোট দিতে আসা শিল্পীর সংখ্যা ছিল খুবই কম। বেলা বাড়লেও ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি আশানুরূপ না হওয়ায় মাইকে বারবার শিল্পীদের ভোট দিতে আসার আহ্বান জানাতে হয় নির্বাচন কমিশনকে।
এত সকালে ভোট দিতে আসার কারণ জানতে চাইলে স্বভাবসুলভ হাস্যরসে এজাজুল ইসলাম বলেন, ‘ডাক্তার পেশাতে আছি ভাই।’ ভোট দেওয়ার পর প্রথম আলোকে তিনি বলেন, ‘শুক্রবার আমার চেম্বারে অনেক বেশি রোগী থাকে। তাই সকাল সকাল আসতে হলো। প্রতিবারই আমি সকাল সকাল ভোট দিই।’ নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হোক। নির্বাচনের পর তো আমরা সবাই এক। কোনো বিভেদ না থাকুক।’
Visit umafrika.club for more information.
কথা বলছেন এজাজুল ইসলামআজ শুক্রবার সকাল ৯টায় শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জুমার নামাজের জন্য দুপুরে এক ঘণ্টার বিরতি থাকবে।
সকালে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৪০টি। ভোটকেন্দ্রে ভোটার না থাকায় নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুকে মাইক হাতে ঘোষণা দিতে দেখা যায়। তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটার নেই। আপনারা যাঁরা ভেতরে আছেন, ভোট দিতে আসেন।’
পালকি, ব্যান্ড পার্টি, সেলফি—এফডিসিতে ভোটের উৎসবএবার শিল্পী সমিতির নির্বাচনে ভোটার সংখ্যা ৫৭৩। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের পাশাপাশি ছয়জন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীরা হলেন স্বপ্না কাশেম, আন্না কামরুননাহার, তাহমিনা হোসেন বেবী, হোসেন আরা রিয়া, পলাশ খান ও ইউসুফ খান।
ববিতা বললেন, ‘শিল্পী সমিতির সদস্যপদ দয়া বা উপহার নয়’সে পলাতক, বিদেশে আছে! নির্বাচনের এক দিন আগে ওমর সানীর বিস্ফোরক মন্তব্যদুটি প্যানেলের একটির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও প্রযোজক আরমান, সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলের সভাপতি প্রার্থী অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী।
৫৭৩ জন ভোটারের ভোটে নির্বাচিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ।