যুক্তরাষ্ট্রের রোটা দ্বীপে ঘূর্ণিঝড় ‘বাভি’–এর আঘাতে বড় ক্ষয়ক্ষতি

· Prothom Alo

প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দ্বীপ রোটায় আজ সোমবার আঘাত হেনেছে সুপার টাইফুন ‘বাভি’। প্রায় ৫ মাত্রার শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

Visit newsbetting.club for more information.

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, সুপার টাইফুন বাভি রোটা দ্বীপের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে সেখানে ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ মাইল (প্রায় ২৯০ কিলোমিটার) বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এনডব্লিউএস আগেই স্থানীয় বাসিন্দাদের কোনো ভবনের ভেতর নিরাপদ কক্ষে আশ্রয় নিতে বলেছে বা আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের সর্বদক্ষিণে অবস্থিত ছোট্ট দ্বীপ রোটা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় দেড় হাজার বাসিন্দার এই দ্বীপ থেকে তারা এরই মধ্যে ঝড়ে বড় ক্ষয়ক্ষতির খবর পেতে শুরু করেছে।

রোটা মিউনিসিপ্যাল অপারেশনস সেন্টারের জনসংযোগ কর্মকর্তা লু রোজারিও বলেন, ‘আমরা এখনো পরিস্থিতি সামাল দিয়ে টিকে আছি। এখানে তীব্র ঝোড়ো বাতাস বাইছে, অনেক জায়গা প্লাবিত হয়েছে...কেউ কেউ বড় ক্ষয়ক্ষতির খবরও জানাচ্ছেন।’

একটি মোবাইল ফোনের টাওয়ার ভেঙে পড়ায় কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক সেবা বন্ধ হয়ে গেছে বলেও জানান এই কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ২০ জন নিহত

এনডব্লিউএসের আবহাওয়াবিদ ল্যান্ডন আইডলেট ফেসবুক লাইভে এক ব্রিফিংয়ে জানান, রোটা দ্বীপের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ মাইল (প্রায় ২৯০ কিলোমিটার) বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার রেকর্ড করা হয়েছে।

টিনিয়ান দ্বীপ, গুয়ামের উত্তরাঞ্চল এবং সাইপান দ্বীপের দক্ষিণ প্রান্তে ক্যাটাগরি–১ মাত্রার ঘূর্ণিঝড়ের মতো বেগে বাতাস বয়ে গেছে।

ল্যান্ডন আইডলেট বলেন, ‘সুপার টাইফুন বাভি এই এলাকা ছেড়ে যাচ্ছে। ধীরে ধীরে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হবে। এটি আমাদের জন্য অবশ্যই স্বস্তির খবর। এপ্রিলে সুপার টাইফুন সিনলাকুর মতো এটি দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করবে না।’

উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ এবং এর কাছাকাছি অবস্থিত যুক্তরাষ্ট্রের পৃথক ভূখণ্ড গুয়ামে প্রায় ২ লাখ ১০ হাজার মানুষের বসবাস।

গুয়ামের কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বীপটিতে ২০ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যার ফলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রে ‘হেলেনের’ তাণ্ডবে প্রাণহানি বেড়ে ৬৩

Read full story at source