পাঁচ গোলের এই ম্যাচে কী ছিল না
· Prothom Alo
মেক্সিকো সিটির স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠল ইংল্যান্ড। মোট পাঁচ গোলের এই ম্যাচে কী ছিল না! আক্রমণ, পাল্টা-আক্রমণ, লাল কার্ড, পেনাল্টি আর শেষ বেলায় মেক্সিকানদের কান্না, ইংলিশদের মুখে হাসি। ম্যাচটি নিয়ে ছবির গল্প।
Visit saltysenoritaaz.com for more information.
ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডনকে ফাউল করে পেনাল্টি উপহার দেন মেক্সিকোর গোলরক্ষক রাউল রানহেল। এই পেনাল্টি থেকেই ব্যবধান বাড়ায় ইংল্যান্ড। মাঠের লড়াইয়ে ইংল্যান্ডের জুড বেলিংহাম ও মেক্সিকোর এদসন আলভারেজ। মেক্সিকোর রাউল হিমিনেজের শট দারুণ দক্ষতায় রুখে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।ম্যাচ শেষে জয় উদ্যাপনে ইংল্যান্ডের খেলোয়াড়েরা।পেনাল্টি থেকে ইংল্যান্ডের তৃতীয় গোলটি করেন অধিনায়ক হ্যারি কেইন। বল জালে যাওয়ার মুহূর্তে মেক্সিকোর গোলরক্ষক রাউল রানহেল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে উচ্ছ্বাসে মেতে ওঠেন ইংল্যান্ডের ফুটবলারেরা। হ্যারি কেইনের গোলের পর লন্ডনে উল্লাসে ফেটে পড়েন ইংল্যান্ডের সমর্থকেরা।মেক্সিকো সিটিতে বড় পর্দায় দলের হার দেখে হতাশ মেক্সিকোর সমর্থকেরা।জুড বেলিংহামের গোলের পর উদ্যাপনে মাতেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে মেক্সিকো সিটিতে ইংল্যান্ডের সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ম্যাচ শেষে গ্যালারিতে উল্লাস-উচ্ছ্বাস ইংল্যান্ডের সমর্থকদের।