এক ডেপুটি গভর্নরের নিয়োগ বাতিল, আরেকজন নিয়োগ

· Prothom Alo

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমানকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

Visit moryak.biz for more information.

অন্য প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমানকে তাঁর বর্তমান পদ থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে আদেশটি, অর্থাৎ মো. আনিছুর রহমানের নিয়োগ অবিলম্বে কার্যকর করা হবে।

Read full story at source