চর্যার হরিণ
· Prothom Alo

মুখটা লুকিয়ে, ভেবেছি দেখেনি কেউ
স্বভাবটা সহজাত মানবস্বরূপ
চর্যার হরিণ আমি—শারীরিক ঢেউ
গুহাচিত্রে আধফোটা বাকিটা অরূপ।
চোখ তুলে দেখি, কপালে উঠেছে চাঁদ
দেখা ও না দেখা সে–ও কালের ওপার
মৃদু হেসে তুমি শুধু গুনছ প্রমাদ!
এ জীবন—মহানদ অসীম অপার।
Visit sportnewz.click for more information.