গাছে, ঘাটে, হ্রদে—পচছে পাহাড়ের কাঁঠাল

· Prothom Alo

বর্ষার টানা বৃষ্টি যেন এ বছর পাহাড়ের কাঁঠালচাষিদের জন্য আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে এসেছে। পাহাড়ি ঢালে ফলেছে প্রচুর কাঁঠাল। কিন্তু অবিরাম বৃষ্টিতে অনেক ফল গাছেই পচে যাচ্ছে, আবার বাজারে নেওয়ার আগেই নষ্ট হচ্ছে অনেক কাঁঠাল। দুর্গম পথ, সীমিত যোগাযোগব্যবস্থা আর সংরক্ষণের অভাবে বিক্রি না হওয়া ফলের স্তূপ জমছে হাটে ও হ্রদের ঘাটে। যে ফল কৃষকের মুখে হাসি ফোটানোর কথা, সেই কাঁঠালই এখন লোকসানের প্রতীক।

Visit hilogame.news for more information.

দুর্গম পাহাড়ি পথ বেয়ে কাঁধে থুরুং (বাঁশের ঝুড়ি) আর হাতে কাঁঠাল নিয়ে হাটের উদ্দেশে রওনা দিয়েছে এক পাহাড়ি শিশু। ভালো দামের আশায় দীর্ঘ পথ পাড়িকাপ্তাই হ্রদ পেরিয়ে নৌকায় অন্যান্য কৃষিপণ্যের সঙ্গে কাঁঠাল নিয়ে হাটে আসছেন কৃষকেরা। পাহাড়ি জনপদের প্রধান ভরসা এই নৌপথনৌকা থেকে নামানোর পর বাঁশের ভারে করে খাড়া পাহাড়ি পথ বেয়ে বাজারের কাঁঠাল নিয়ে যাচ্ছেন কৃষকেরাথুরুংভর্তি কাঁঠাল কাঁধে নিয়ে বাজারের দিকে হেঁটে চলেছেন এক পাহাড়ি নারী। টানা বৃষ্টির মধ্যেও থেমে নেই জীবিকার সংগ্রাম নৌকায় সাজানো কাঁঠালের পসরা। কিন্তু ক্রেতার অপেক্ষা যেন আর শেষ হয় নাবিক্রি না হওয়া কাঁঠালের স্তূপ বাজারের এক কোণে। রোদ-বৃষ্টি থেকে বাঁচাতে কলাপাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে, তবু নষ্ট হওয়ার আশঙ্কা কাটে নাহ্রদের পাড়ে জমে আছে পচে যাওয়া কাঁঠালের বিশাল স্তূপ। বাজারজাত করতে না পারার মূল্য গুনছেন কৃষকেরাকাপ্তাই হ্রদের জলে ভাসছে অসংখ্য পচে যাওয়া কাঁঠাল। টানা বৃষ্টি আর অব্যবস্থাপনায় হারিয়ে যাচ্ছে কৃষকের পরিশ্রম জলে পড়ে থাকা কাঁঠাল থেকে ভালো অংশ খুঁজে খাচ্ছে দুই বন্ধু। অপচয়ের ভেতরেও খাবারের সন্ধানহ্রদের পাড়ে নষ্ট কাঁঠালের স্তূপ থেকে এখনো খাওয়ার উপযোগী ফল সংগ্রহ করছেন এক ব্যক্তিপচা কাঁঠাল থেকে ভালো বিচি আলাদা করছেন এক নারী। বিক্রির অভাবে কিংবা সংগ্রহের সুযোগ না পেয়ে পাহাড়ের গাছেই পচে কালো হয়ে ঝুলছে কাঁঠালের ছড়া। বাম্পার ফলনের মৌসুম শেষ হচ্ছে কৃষকের দীর্ঘশ্বাসে।

Read full story at source