ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ এমবিএ, আবেদন ২.৫ সিজিপিএতে

· Prothom Alo

দেশের ব্যবসায়িক খাতের শীর্ষ ও মধ্যম স্তরের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দূরদর্শী নেতৃত্ব তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ (এফবিএস) এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ) প্রোগ্রামে সেপ্টেম্বর ২০২৬ ইনটেকে (৯ম ব্যাচ) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বর্তমান যুগের দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতি এবং দেশীয় শিল্পের আধুনিক চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই প্রোগ্রামটির পাঠ্যক্রম সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। সমসাময়িক করপোরেট চ্যালেঞ্জ মোকাবিলা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে দক্ষ করে তুলতে ইএমবিএ প্রোগ্রামের মোট ক্রেডিট নির্ধারণ করা হয়েছে ৪৮।

Visit forestarrow.help for more information.

যাঁরা কর্মক্ষেত্রে থেকে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চান, তাঁদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিশেষায়িত শিক্ষাক্রমটি অনন্য সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। শিল্প খাতের আধুনিক গতিপ্রকৃতি ও নির্বাহীদের বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সাজানো কোর্সটি পেশাজীবীদের ক্যারিয়ারের গতিপথ বদলে দিতে অগ্রণী ভূমিকা পালন করে।

যেসব বিষয় এক্সিকিউটিভ এমবিএ করা যাবে—

এই প্রোগ্রামের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ৯টি বিশেষায়িত ক্ষেত্র, যা শিক্ষার্থীদের রুচি ও পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয় বেছে নেওয়ার সুযোগ দেয়। প্রধান ক্ষেত্রগুলো হলো— ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স ও মার্কেটিং। এ ছাড়া সমসাময়িক ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ ও ঝুঁকি ব্যবস্থাপনার জন্য রয়েছে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স, প্রযুক্তিভিত্তিক ব্যবসায়িক রূপান্তরের জন্য রয়েছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) এবং বিকাশমান পর্যটনশিল্পের প্রসারে রাখা হয়েছে সার্ভিস ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম। বৈশ্বিক বাণিজ্যের প্রকৃতি বোঝার জন্য ইন্টারন্যাশনাল বিজনেস এবং যেকোনো প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব প্রদানের দক্ষতা অর্জনের জন্য যুক্ত করা হয়েছে স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ। এই বৈচিত্র্যময় ক্ষেত্রগুলো নিশ্চিত করে, একজন শিক্ষার্থী তাঁর সুনির্দিষ্ট কর্মক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবমুখী প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করতে পারবেন, যা তাঁকে বহুজাতিক ও দেশীয় বড় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে আরোহণে সরাসরি সহায়তা করবে।

নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসায় আনছে পরিবর্তন, শিক্ষার্থীদের জন্য যে যে সুবিধা

আবেদনের যোগ্যতা—

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই ২.৫ সিজিপিএয়ের চেয়ে কম থাকা চলবে না। অন্যদের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বাধ্যতামূলক করা হয়েছে। যেহেতু এটি একটি নির্বাহী প্রোগ্রাম, তাই যেসব আবেদনকারীর সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব কাজের অভিজ্ঞতা বা কর্মক্ষেত্রের অভিজ্ঞতা রয়েছে, ভর্তি প্রক্রিয়ায় তাঁদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

জার্মানিতে পড়তে কোন কোন পরীক্ষা প্রয়োজন, জেনে নিন ২০২৬ সালের নিয়ম

ভর্তি পরীক্ষা—

যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করার জন্য আগামী ৭ আগস্ট ২০২৬ (শুক্রবার) সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীর বিশ্লেষণাত্মক ক্ষমতা, ব্যবসায়িক সাধারণ জ্ঞান এবং ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করা হবে, যা একজন সফল করপোরেট লিডারের জন্য অত্যন্ত আবশ্যক।

আবেদনের সময়—

আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এবং এর জন্য সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৭ জুলাই ২০২৬ থেকে আবেদন ফরম পূরণ শুরু করতে পেরেছেন এবং এই প্রক্রিয়া আগামী ১ আগস্ট ২০২৬ পর্যন্ত সচল থাকবে। ভর্তি–ইচ্ছুকদের অফিশিয়াল ওয়েবসাইট fbs.du.ac.bd/emba-admission-এ গিয়ে অনলাইনে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি হিসেবে অনলাইন প্রসেসিং ফিসহ মোট ২৫০০ টাকা। সফলভাবে ফি প্রদান ও আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রার্থীরা আগামী ৩ আগস্ট থেকে ৬ আগস্ট তারিখের মধ্যে ওয়েবসাইট থেকে তাঁদের নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা, আসন বিন্যাস এবং অন্যান্য বিস্তারিত নির্দেশনাবলির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের উল্লিখিত ওয়েবসাইট নিয়মিত পরিদর্শন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত জেনে নিন: https://fbs.du.ac.bd/emba-admission/notices/3 এখানে থেকে

Read full story at source