অ্যানিমেশন থেকে লাইভ অ্যাকশন, কেমন হলো নতুন ‘মোয়ানা’
· Prothom Alo

২০১৬ সালের ‘মোয়ানা’ অ্যানিমেশনটি শুধু বক্স অফিসে প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় করেনি, পারিবারিক বন্ধনের এই গল্প গোটা বিশ্বের কোটি দর্শকের হৃদয়ের গভীর থেকে ভালোবাসা অর্জন করেছিল। এরপর ২০২৪ সালে মুক্তি পায় ‘মোয়ানা ২’, যা এক মিলিয়ন ডলারের বেশি আয় করে ফ্র্যাঞ্চাইজিটির জনপ্রিয়তাকে আরও শক্তিশালী করে তোলে।
২০২৬ সালে আবারও সেই গল্পই, বাস্তব অভিনয় ও নতুন উপস্থাপনার মাধ্যমে ১০ জুলাই ফিরে এসেছে বড় পর্দায়। তবে এবার অ্যানিমেশন নয়, ফিরেছে লাইভ অ্যাকশনে। সিনেমাটি পরিচালনা করেছেন টমাস কাইল, আর মাউই চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন জনসন। অ্যানিমেশন সংস্করণে যিনি এই চরিত্রের কণ্ঠ দিয়েছিলেন, লাইভ অ্যাকশনেও তিনি মাউই হয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন। ফলে শক্তিশালী উপস্থিতি ও প্রাণবন্ত ব্যক্তিত্ব আগের মতোই বজায় রয়েছে।
Visit umafrika.club for more information.
‘মোয়ানা’র দৃশ্য। আইএমডিবিঅন্যদিকে মোয়ানা চরিত্রে অভিনয় করেছেন নবাগত ক্যাথরিন লাগাইয়া। বিশ্বে ৩২ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে তিনি নির্বাচিত হয়েছেন। এই তরুণ অভিনেত্রী বেশ নজর কেড়েছেন। তাঁর অভিনয়ে মোয়ানার সাহসী কৌতূহলী ও দায়িত্বশীল ব্যক্তিত্বই হলো সিনেমাটির মূল আকর্ষণ।
মোয়ানার মূল গল্প আসলে সাহসী কিশোরী নিজের পরিচয় খোঁজা ও তার দ্বীপকে রক্ষা করার অভিযানের। মোয়ানা একটি ছোট দ্বীপপ্রধানের মেয়ে। ছোটবেলা থেকেই তার সমুদ্রের প্রতি আকর্ষণ ছিল। বহু বছর আগে মাউই দেবী টেফিতির হৃদয় চুরি করে, যা ছিল একটি জাদুঘরের সবুজ পাথর। এর পরেই পৃথিবীতে অন্ধকার নেমে আসে। অভিশাপ মোয়ানার দ্বীপেও পৌঁছে যায়। ঠিক ওই সময় মোয়ানাকে সমুদ্র বেছে নেয় হৃদয়টি ফিরিয়ে দেওয়ার জন্য।
ভিন্নধারার গল্পে ‘রকস্টার’ দর্শকদের কতটা মুগ্ধ করতে পেরেছে‘মোয়ানা’র দৃশ্য। আইএমডিবিমোয়ানা নৌকা নিয়ে সমুদ্রযাত্রায় মাউইকে খুঁজে বের করে। এরপর দেখা মেলে ভয়ানক লাভা দানব টেকার সঙ্গে। এখানে যুদ্ধ হয় মাউইর সঙ্গে। একসময় তার হাতের অস্ত্রটি নষ্ট হয়ে যায় এবং মোয়ানা অনেক বিপদে পড়ে। শেষে মোয়ানা বুঝতে পারে, এই ভয়ংকর লাভা দানবই হলো দেবী টেফিতি। মোয়ানা হৃদয়টি ফিরিয়ে দিলে সে তার আসল রূপ ফিরে পায় এবং সব অভিশাপ দূর হয়ে যায়। মোয়ানা নিজের দ্বীপে ফিরে যায় এবং জনগণকে আবার সমুদ্রের যাত্রাপথে নেতৃত্ব দেয়।
মোয়ানা এমন একটি অ্যানিমেশন, যা বিনোদনের পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ জীবনবোধ শেখায়।