ফাইনালের উন্মাদনা

· Prothom Alo

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের উন্মাদনা শুধু স্টেডিয়ামেই নয়, বিশ্বের নানা প্রান্তের শহরেও দেখা গেছে। নিউইয়র্ক, মাদ্রিদ, বার্সেলোনা, বুয়েনস এইরেসের মতো শহরে ফুটবলপ্রেমীরা প্রিয় দলের জার্সি পরে আর পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন। স্পেন–আর্জেন্টিনার মধ্যকার এই ম্যাচ ঘিরে সমর্থকদের ফুটবল উন্মাদনা, আনন্দ–বেদনার নানা মুহূর্ত নিয়ে ছবির গল্প।

Visit mchezo.life for more information.

ফাইনাল ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে জড়ো হন স্পেন ও আর্জেন্টিনার সমর্থকেরা।ম্যাচ চলাকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে সমর্থকদের উন্মাদনা।যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামের গ্যালারিতে পাশাপাশি বসে খেলা দেখছেন স্পেন ও আর্জেন্টিনার সমর্থকেরা।ম্যাচ চলাকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের ফ্যান জোনে এক ফুটবলপ্রেমীর অভিব্যক্তি।স্পেনের বার্সেলোনায় বড় পর্দায় খেলা দেখার সময় দেশটির সমর্থকদের প্রতিক্রিয়া।বড় পর্দায় খেলা দেখতে মাদ্রিদের প্লাজা দে কোলনের ফ্যান জোনে স্পেনের সমর্থকেরা।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুখমণ্ডলে জাতীয় পতাকার রং মেখে উচ্ছ্বাস স্পেনের এক সমর্থকের।মেক্সিকোতে বড় পর্দায় খেলা দেখার সময় আর্জেন্টিনার সমর্থকদের হতাশা।আর্জেন্টিনার বুয়েনস এইরেসে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে জড়ো হন দেশটির অনেক সমর্থক।

Read full story at source