ঢাকায় অনুপমের কনসার্ট নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল আয়োজকেরা
· Prothom Alo

শেষ মুহূর্তে স্থগিত হয়ে যাওয়া কনসার্টের জটিলতা কাটিয়ে অবশেষে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের আলোচিত সেই কনসার্ট।
এর আগে ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটির আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হলেও অনিবার্য কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। তখন আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছিল, জটিলতা কাটিয়ে নতুন তারিখে কনসার্টটি আয়োজন করা হবে। অবশেষে সেই ঘোষণা বাস্তবে রূপ নিচ্ছে।
Visit arroznegro.club for more information.
অনুপম রায়অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে আরিফা শবনম জানিয়েছেন, ‘এবার কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি চূড়ান্ত। কয়েক দিনের মধ্যেই টিকিট বিক্রি শুরু হবে। আগেরবারের তুলনায় টিকিটের মূল্যও কিছুটা কম রাখার পরিকল্পনা রয়েছে।’
অনুপম রায়আগের কনসার্টের টিকিট যাঁরা কিনেছিলেন তাঁদের কী হবে—এমন প্রসঙ্গ উঠতেই আরিফা শবনম বলেন, ‘যতদূর জানি, ৪০ জন ছাড়া আয়োজকদের কাছ থেকে টিকিট কেনা প্রায় সবাই টাকা ফেরত পেয়েছেন। তবে নতুন কনসার্টে পুরোনো টিকিট ব্যবহার করা যাবে না। দর্শকদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে।’
জানা গেছে, চার হাজারের মতো দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ইউনাইটেড কনভেনশন সেন্টারেই অনুষ্ঠিত হবে ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টটি। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, অনুপম রায়ের পাশাপাশি বাংলাদেশের একজন শিল্পী বা একটি ব্যান্ডও একই মঞ্চে পরিবেশনা করবে। তবে এখনো সেই শিল্পীর নাম চূড়ান্ত হয়নি।
অনুপম রায়এদিকে ইয়ামাহা মিউজিক বাংলাদেশের পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রয়োজনীয় সব অনুমোদন সম্পন্ন হয়েছে। গানপ্রেমীদের নিয়ে একটি স্মরণীয় সংগীত সন্ধ্যা উপহার দিতে চায় আয়োজক প্রতিষ্ঠান।