মাদারীপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
· Prothom Alo

মাদারীপুরের শিবচরে মাদ্রাসার ছাত্রকে ধর্ষণের অভিযোগে ওই প্রতিষ্ঠানের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে ওই মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
Visit sportnewz.click for more information.
গ্রেপ্তার মোস্তাক হোসেনের (৩০) বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। প্রায় এক মাস আগে তিনি শিবচরের ওই মাদ্রাসার শিক্ষক হিসেবে যোগ দেন।
শিবচর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন মাদ্রাসায় ক্লাস শেষে শিশুটিকে শিক্ষক মোস্তাক তাঁর কক্ষে নিয়ে যান। গত রোববার ক্লাস শেষে মোস্তাক তাঁর কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে সে পরিবারের সদস্যদের কাছে ধর্ষণের বিষয়টি জানায়।
ঘটনাটি জানাজানি হলে রোববার সন্ধ্যায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই মাদ্রাসায় গিয়ে মোস্তাক হোসেনকে আটক করে মারধর করেন। এ সময় তিনি দোষ স্বীকার করেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ওই রাতে মাদ্রাসা থেকে মোস্তাক হোসেনকে আটক করে শিবচর থানায় নিয়ে আসে। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে শিবচর থানায় মামলা করা হয়। সোমবার তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
শিশুটির বাবা বলেন, ‘আমার ছোট্ট ছেলেটার সঙ্গে একজন মাদ্রাসাশিক্ষক এই ধরনের জঘন্য কাজ করতে পারে, তা চিন্তা করতে পারি নাই। আর যেন কোন মাদ্রাসায় এ ধরনের অপকর্ম না ঘটে। থানায় মামলা করেছি। আমি ওই শিক্ষকের সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ সম্পর্কে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার দিনই অভিযুক্ত শিক্ষককে আটক করেছি। পরে ওই শিশুর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করেছে। এ ঘটনায় আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করা হবে।’