পরপর দুই দিন বাড়ল সোনার দাম, আজ ভরিতে ২৭৪১ টাকা

· Prothom Alo

আজ বুধবার দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। আজ ২২ ক্যারেট, অর্থাৎ ভালো মানের সোনার দাম বেড়েছে ভরিপ্রতি ২ হাজার ৭৪১ টাকা। সেই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে।

এ নিয়ে টানা দুই দিন সোনার দাম বাড়ল। গতকাল মঙ্গলবার ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ভরিপ্রতি ১ হাজার ৬৩৩ টাকা। ফলে দুই দিনে দাম বাড়ল ভরিপ্রতি ৪ হাজার ৩৭৪ টাকা।

Visit asg-reflektory.pl for more information.

সোনার নতুন দর আজ সকাল ১০টায় কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সোনার দাম সমন্বয়ের কারণ হিসেবে সমিতি বলেছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বেড়ে যাওয়া।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা; ২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা; ১৮ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

আজ মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম—২২ ক্যারেটের দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা; সনাতন পদ্ধতির ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা।

অর্থাৎ আজ ২১ ক্যারেটের দাম বেড়েছে ২ হাজার ৬২৫ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৭৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ১ হাজার ৮৬৬ টাকা।

এদিকে গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, এ প্রতিবেদন লেখায় সময় নিউইয়র্কের স্থানীয় সময় ২২ জুলাই রাত ১২টা ৪৬ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ৫৫ ডলার। তবে এক মাস ধরে সোনার দাম কমছে, এ সময় সোনার দাম কমেছে আউন্সপ্রতি ৫৯ ডলার।

গতকাল যখন সোনার দাম বাড়ানো হয়, তার আগের ৩০ দিনে সোনার দাম কমেছিল ১৭২ ডলার। অর্থাৎ এক দিনে সোনার দাম ১১৩ ডলার বেড়েছে।

সোনার দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা হবে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫ শতাংশ।

আজ রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৪ হাজার ৭৮২ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা। ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৯০৭ টাকা, সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা।

Read full story at source