রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেপ্তার

· Prothom Alo

রাজধানীতে নিয়মিত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৪৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Visit syntagm.co.za for more information.

গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৬টি মামলা করা হয়েছে।

ডিএমপির তথ্যমতে, রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৩৮, ওয়ারী বিভাগ ১০৪, মতিঝিল বিভাগ ৪৯, তেজগাঁও বিভাগ ৭৪, মিরপুর বিভাগ ৮৩, গুলশান বিভাগ ৩৮, উত্তরা বিভাগ ৩৫ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) ৪ জনকে গ্রেপ্তার করেছে।

ডিএমপি বলছে, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল, ৩ হাজার ৭৫৫টি ইয়াবা বড়ি, ৯ কেজির বেশি গাঁজা, ৭ গ্রাম হেরোইন, ১টি চাকু, ৫টি মুঠোফোন, ১টি মাইক্রোবাস ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

Read full story at source