আর্জেন্টিনাকে নিয়ে ভিত্তিহীন গুজবে কান না দিতে বললেন কিংবদন্তি কেম্পেস

· Prothom Alo

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ষড়যন্ত্র তত্ত্বের সমালোচনা করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার মারিও আলবের্তো কেম্পেস।

Visit newsbetting.bond for more information.

১৯৭৮ বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন বলেছেন, ‘দলের সমালোচনা করতে চাইলে অবশ্যই করুন, তবে যেভাবে করা উচিত, সেভাবেই করুন। ভিত্তিহীন যেকোনো গুজব বা কথাবার্তা যাচাই না করে ছড়িয়ে দেবেন না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে কেম্পেস বলেন, ‘আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই। আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানোর অর্থ আমার কাছে কী ছিল, সেটা আপনারা জানেন। একজন ফুটবলারের জীবনে নিজের দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে বড় কিছু হতে পারে না। সেই সৌভাগ্য আমার হয়েছিল। আমি মিথ্যা বলব না, ম্যাচটা আমরা যেভাবে আশা করেছিলাম, সেভাবে হয়নি।’

মেসির ‘সব ভুলে যাও’ ভাষণ নিয়ে জল্পনা, অবশেষে ম্যাক আলিস্টারের সূত্রে যা জানা গেল

কেম্পেস আরও বলেন, ‘আগের তিন ম্যাচের মতো খেলতে পারেনি দল, এটা স্পষ্টই বোঝা গেছে। তবে ফুটবল এমনই। কোনো দিন ভালো যায়, কোনো দিন খারাপ। আমি নিজেও ক্যারিয়ারে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, হয়তো হাজারবার। কিন্তু তাই বলে থেমে থাকলে চলবে না, সামনে এগিয়ে যেতে হবে।’

আর্জেন্টাইন কিংবদন্তি মারিও কেম্পেস

১৯৭৮ বিশ্বকাপে গোল্ডেন বুট ও গোল্ডেন বলজয়ী কেম্পেসের মতে, দলের পারফরম্যান্স ও গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা কথাবার্তার মধ্যে ‘বিশাল পার্থক্য’ রয়েছে।

কেম্পেস বলেন, ‘একটি দল কোনো ম্যাচে নিজেদের স্বাভাবিক মানের নিচে খেলতেই পারে। কিন্তু সেটার অর্থ এই নয় যে তারা লড়াই–ই করেনি। কোনো ধরনের প্রমাণ ছাড়াই যেসব গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো কারও জন্যই ভালো নয়।’

আর্জেন্টিনাকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী ওতামেন্দি

সবশেষে ভ্যালেন্সিয়া ও রিভার প্লেটের সাবেক এই ফরোয়ার্ড বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে চাই, দলের সমালোচনা করতে চাইলে অবশ্যই করুন, তবে যেভাবে করা উচিত, সেভাবেই করুন। ভিত্তিহীন কোনো গুজব ছড়িয়ে দেবেন না। এই জার্সিকে ভালো সময়েও যেমন সম্মান করতে হবে, কঠিন সময়েও তেমনই সম্মান করতে হবে। চিরজীবী হোক আর্জেন্টিনা!’

১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত আসরে শিরোপাধারী দল হিসেবে খেলতে নেমেছিল। কাতারে জেতা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে লিওনেল স্কালোনির দল ফাইনালেও উঠেছিল। তবে শেষ পর্যন্ত ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা।

Read full story at source