শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে কলকাতায় বড় বিক্ষোভ
· Prothom Alo

ভারতে নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে কলকাতায় বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এতে ৯টি বাম ছাত্র ও যুবসংগঠন এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মী–সমর্থকেরা অংশ নেনে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
Visit asg-reflektory.pl for more information.
শুক্রবার বিকেলে কলকাতার শিয়ালদহ রেলস্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে তা শহরের কেন্দ্রস্থল ধর্মতলায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভকারীদের দাবি, প্রশ্নপত্র ফাঁসের পেছনে একটি শক্তিশালী চক্র কাজ করছেআন্দোলনকারীদের দাবি, গত পাঁচ বছরে ভারতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৯টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের পেছনে একটি শক্তিশালী চক্র কাজ করছে। শাসক দলের দুর্বলতার সুযোগ নিয়ে ওই চক্র প্রতিবছর বিপুল অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করছে।
কলকাতায় ককরোচ জনতা পার্টির নেতৃত্ব দেন দেবপ্রিয় গাঙ্গুলি। ককরোচ জনতা পার্টি আলাদাভাবে মিছিল করতে চাইলেও কলকাতা পুলিশ অনুমতি দেয়নি। পরে সংগঠনটি বাম ছাত্রসংগঠনগুলোর সঙ্গে এক হয়ে বিক্ষোভে অংশ নেয়।
এদিকে দিল্লিতে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র প্রসাদের বৈঠক হয়েছে। সেখানে আত্মহত্যা করা শিক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে এক কোটি রুপি ক্ষতিপূরণ ও আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। কিন্তু বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় দাবি মেনে নিতে কেন্দ্রীয় সরকারকে আরও ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলেও কেন্দ্রীয় সরকারের নির্দেশে শিক্ষাসচিবকে অপসারণ করা হয়েছে। তাঁকে পঞ্চায়েত বিভাগে বদলি করা হয়েছে। তবে এ সিদ্ধান্তে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাঁরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।
বিক্ষোভে ৯টি বাম ছাত্র ও যুবসংগঠন এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মী–সমর্থকেরা অংশ নেনকলকাতার বিক্ষোভ থেকে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ, নির্যাতন ও নানা ধরনের হয়রানির প্রতিবাদ জানানো হয়েছে।
কয়েক দিন আগে রাজধানী নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পাশাপাশি সাধারণ নাগরিকেরাও যোগ দেন। এরই মধ্যে বিক্ষোভ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরাভারতের সাংস্কৃতিক জগতের অনেক তারকা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁদের মধ্যে চলচ্চিত্র নির্মাতা অঞ্জন দত্ত, অভিনেতা জিৎ, সংগীতশিল্পী অরিজিৎ সিং, অভিনেতা কমল হাসান, সালমান খান, রাজকুমার রাও, প্রীতি জিনতা, কারিনা কাপুর, টুইঙ্কল খান্না, আলিয়া ভাট, ক্রীড়াবিদ অভিনব বিন্দ্রা ও শচীন টেন্ডুলকার অন্যতম। তাঁরা আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, সময় চেয়েছে মোদি সরকার