কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, এক নাবিক নিহত

· Prothom Alo

কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। হামলায় জাহাজে বিস্ফোরণ ঘটে এক নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, গতকাল শনিবার এ হামলা হয়। ঘটনার প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Visit aportal.club for more information.

মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের নেতৃত্ব এ হামলার কথা স্বীকার করেছেন। তেহরানের ভাষ্য, এটি ইরানের প্রতি কিয়েভের ‘অযৌক্তিক ও বৈরী’ নীতিরই ধারাবাহিকতামাত্র। একই সঙ্গে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তি ও তাঁদের সমর্থকদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।

ইরানের দাবি, এ হামলা জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের লঙ্ঘন। এতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আরাগচির দপ্তর বলেছে, কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আরাগচি। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তি ও তাঁদের সমর্থকদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।

জেলেনস্কি কী বললেন

আল-জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে হামলা তেহরানের ওপর নতুন চাপ তৈরি করেছে। তিনি বলেন, কাস্পিয়ান সাগরে হামলার কারণে ইরানের সামুদ্রিক বাণিজ্যের ওপর বাড়তি চাপ পড়বে।

এ ঘটনার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তেহরান কখনোই হস্তক্ষেপ করেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় ইউক্রেন ‘খুবই গুরুত্বপূর্ণ সাফল্য’ পেয়েছে। হামলায় ইরান-সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত একটি জাহাজ এবং একটি যুদ্ধজাহাজে আঘাত হানা হয়েছে।

তবে ইরান যে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলেছে, সেটির নাম উল্লেখ করেননি জেলেনস্কি।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের সময় ইরানের হামলার মুখে পড়া উপসাগরীয় দেশগুলোকে ড্রোন প্রতিরোধব্যবস্থা ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার প্রস্তাবও দিয়েছে ইউক্রেন। এ জন্য কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতে ড্রোন প্রতিরোধ বিশেষজ্ঞ পাঠিয়েছে কিয়েভ।

আরেক বক্তব্যে জেলেনস্কি অভিযোগ করেন, উপসাগরীয় কয়েকটি দেশ এবং ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার স্যাটেলাইট ছবি ইরানকে সরবরাহ করেছে রাশিয়া। তাঁর দাবি, ১৯ ও ২০ জুলাই বাহরাইন, জর্ডান ও কুয়েতের কয়েকটি বিমানঘাঁটির ওপর নজরদারি চালানো হয়েছে।

২০২২ সালে ইরান রাশিয়ার কাছে শাহেদ ড্রোন বিক্রি করার পর থেকেই তেহরান ও কিয়েভের সম্পর্কের অবনতি ঘটে। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া এসব ড্রোনে পরিবর্তন এনে ইউক্রেনের বিভিন্ন শহরে হাজার হাজার হামলা চালিয়েছে।

কিয়েভের দাবি, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে তারা ইরানের নকশায় তৈরি ৪৪ হাজারের বেশি ড্রোন ভূপাতিত করেছে।

ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী কি ইরান?

এদিকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের সময় ইরানের হামলার মুখে পড়া উপসাগরীয় দেশগুলোকে ড্রোন প্রতিরোধব্যবস্থা ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার প্রস্তাবও দিয়েছে ইউক্রেন। এ জন্য কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতে ড্রোন প্রতিরোধ বিশেষজ্ঞ পাঠিয়েছে কিয়েভ।

সিআইএ ঘাঁটিতে ইরানের হামলা: রাশিয়া যেভাবে ‘কলকাঠি’ নাড়ল

Read full story at source