সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ২৮ জুলাই, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
Visit grenadier.co.za for more information.
জামায়াত প্রার্থী করছে সাদিক কায়েমকে, এনসিপির আসিফ মাহমুদ কী করবেন
সাদিক কায়েম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার বিষয়টি মোটামুটি ঠিক করে ফেলেছে জামায়াতে ইসলামী। তবে এর আগেই এই সিটিতে নিজেদের প্রার্থী হিসেবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম ঘোষণা করেছিল জামায়াতের জোটসঙ্গী দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিস্তারিত পড়ুন...
সরকারি প্রতিষ্ঠানে দলীয় নিয়োগ দিয়ে কী বার্তা দিচ্ছে সরকার
সরকারসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে বাইরে থেকে কাউকে নিয়োগ দিতে আইনি কোনো বাধা নেই। তবে এত দিন ধরে এসব পদে আমলা নিয়োগ প্রচলিত একটা ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছিল। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডসহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে রাজনীতিবিদদের বসানো হয়েছিল। পরে বিভিন্ন সরকারের সময় এমন নিয়োগ হলেও তা ছিল সীমিত পরিসরে। বিস্তারিত পড়ুন...
হাতিরঝিলে আগ্রাসী বিদেশি কচ্ছপ এল কীভাবে, কেন বাড়ছে শঙ্কা
হাতিরঝিলের গাছের শিকড়, ভাসমান গুঁড়ি কিংবা রোদ পোহানোর উপযোগী জায়গায় এসব কচ্ছপকে বসে থাকতে দেখা যাচ্ছে। গতকাল রোববার তোলারাজধানীর কংক্রিটের জঙ্গলে হাতিরঝিল এখনো টিকে আছে অন্যতম বড় জলজ বাস্তুতন্ত্র হিসেবে। কিন্তু নানা ধরনের দূষণের পাশাপাশি এবার নতুন এক হুমকির মুখে পড়েছে এই জলাধার। সেখানে দেখা মিলছে বিশ্বের অন্যতম আগ্রাসী বিদেশি কচ্ছপ রেড ইয়ারড স্লাইডারের। বিস্তারিত পড়ুন...
একটি পিয়নের চাকরির জন্য উচ্চশিক্ষিত তরুণদের লড়াই
একটি চাকরির জন্য তরুণদের প্রতিযোগিতা বাড়ছেইরাষ্ট্র ও সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠলে তার সবচেয়ে বড় শিকার হতে হয় ছাত্র-তরুণদেরই। কেননা কর্তৃত্ববাদী শাসনের সঙ্গে হাত ধরাধরি করে চলে স্বজনতোষী অর্থনীতি। এখানে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রের শক্তিশালী নেক্সাস গড়ে ওঠে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের হাতেই দেশের মোট সম্পদের বিপুল অংশ কেন্দ্রীভূত হয়। বিস্তারিত পড়ুন...
নিঃসন্তান দম্পতিদের কাছে লুইস ব্রাউন কেন এত বড় অনুপ্রেরণা হয়ে রইলেন
লুইস ব্রাউনবিয়ের পর ১০ বছর পেরিয়েছে। কোলজুড়ে সন্তান আসেনি লেসলি ও জন ব্রাউন দম্পতির। এ নিয়ে দুশ্চিন্তার কমতি ছিল না। এরই মধ্যে চিকিৎসকদের একটি কথায় তাঁদের মাথায় আকাশ ভেঙে পড়ে। লেসলি নাকি স্বাভাবিকভাবে কখনোই মা হতে পারবেন না। এরপর কত চিকিৎসকের কাছে ছোটাছুটি, কত চেষ্টা–তদবির। কিন্তু রাতের আঁধার পেরিয়ে ভোরের আলো যেন ফুটছিল না। বিস্তারিত পড়ুন...