নামী রেস্তোরাঁর স্যুপে মিলেছে তেলাপোকা

· Prothom Alo

রেস্তোরাঁর রান্নার উপকরণের মধ্যে ছোটাছুটি করছিল তেলাপোকা। কেবল তা–ই নয়, তেলাপোকা পাওয়া গেল রান্নাঘরে রাখা স্যুপের মধ্যেও। এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছিল অভিজাত হিসেবে পরিচিত চট্টগ্রাম নগরের ওয়াসা এলাকার হান্ডি রেস্তোরাঁয়। এই অপরাধে রেস্তোরাঁটিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Visit michezonews.co.za for more information.

আজ বুধবার সকালে অভিযান চালিয়ে হান্ডির পাশাপাশি জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং সিপি ফাইভ স্টার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব রেস্তোরাঁয় পোড়া তেল ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। এদিন তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তিনি বলেন, হান্ডি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে খাবার ও খাবার তৈরির উপকরণে তেলাপোকা পাওয়া যায়। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণও মেলে। একই অভিযানে পোড়া তেল ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে দুই প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়।

Read full story at source