২৮ আগস্ট লেখক বন্ধু উৎসব, চলছে প্রস্তুতি

· Prothom Alo

নতুন লেখক তৈরির পাশাপাশি তরুণ লেখকদের উৎসাহ দিতে লেখালেখি নিয়ে নানা কার্যক্রম করে থাকে প্রথম আলো বন্ধুসভা। তার মধ্যে অন্যতম লেখক বন্ধু উৎসব। সারা দেশের যেসব বন্ধু নিয়মিত লেখালেখি করেন, কারও কারও বই প্রকাশিত হয়েছে, কেউ আবার বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখেন—এসব লেখক বন্ধুদের নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। ২৮ আগস্ট শুক্রবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী এই উৎসব। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

Visit chinesewhispers.club for more information.

উৎসবে সারা দেশের নির্বাচিত লেখক বন্ধুরা অংশ নেবেন। লেখালেখির বিষয়ভিত্তিক কর্মশালা ছাড়াও উৎসবে উন্মুক্ত আলোচনা, লেখক বন্ধু আড্ডা, সেরা লেখক বন্ধু সম্মাননাসহ নানা চমক থাকবে।

এদিকে লেখক বন্ধু উৎসব উপলক্ষে চলছে ভার্চ্যুয়ালি লেখালেখি কর্মশালা। গত ১০ জুলাই অনুষ্ঠিত কর্মশালায় ‘অনুবাদ’ বিষয়ে সেশন নেন অনুবাদক ও কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন; ১৭ জুলাই অনুষ্ঠিত দ্বিতীয় সেশনে ‘গল্প’ বিষয়ে প্রশিক্ষণ দেন কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক; ২৭ জুলাই অনুষ্ঠিত তৃতীয় সেশনে ‘কবিতা’ বিষয়ে আলোচনা করেন কবি সাজ্জাদ শরিফ। আগামী ৯ আগস্ট বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে কর্মশালার চতুর্থ ও শেষ সেশন। এই সেশনে ‘ফিচার ও সংবাদ’–বিষয়ে প্রশিক্ষণ দেবেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন।

Read full story at source