মহাকাশ নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরল শিশুরা
· Prothom Alo

শিশুদের মহাকাশ সম্পর্কে জানার আগ্রহ, কৌতূহল ও সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করতে গতকাল রোববার রাজধানীর উত্তরায় ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’ অনুষ্ঠিত হয়েছে। স্পেস ইনোভেশন ক্যাম্প আয়োজিত এই অনুষ্ঠানে ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুরা নিজেদের মহাকাশবিষয়ক বিভিন্ন ধারণা তুলে ধরে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্পেস ইনোভেশন ক্যাম্প।
Visit turconews.click for more information.
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রতিটি শিশু প্রায় পাঁচ মিনিট করে নিজেদের পছন্দ অনুযায়ী মহাকাশবিষয়ক তথ্য উপস্থাপন করেছে। অনেক শিশু নিজের কল্পনা ও গবেষণার ভিত্তিতে ভবিষ্যতের মহাকাশযান, চন্দ্র ও মঙ্গল অভিযানের পরিকল্পনা এবং পৃথিবীর বাইরে জীবন অনুসন্ধান সম্পর্কেও আকর্ষণীয় ধারণা উপস্থাপন করেছে।
রাইজ আপ ল্যাবসের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষার প্রতি আগ্রহ ও কৌতূহল বৃদ্ধি ওপর জোর দেওয়া হয়। আর তাই অনুষ্ঠানে শিশুদের তথ্য উপস্থাপনার পর আয়োজন করা হয় প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিশুরা মহাকাশবিষয়ক বিভিন্ন তথ্য জানতে পেরেছে।
স্পেস ইনোভেশন ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’ শুধু একটি উপস্থাপনা অনুষ্ঠান নয়; এটি শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাকে বিকশিত করার একটি উদ্যোগ। ভবিষ্যতেও দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আরও আয়োজনের মাধ্যমে শিশুদের জন্য বিজ্ঞান ও মহাকাশ শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হবে।