প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও যত্ন নিতে হবে

· Prothom Alo

‘শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও যত্ন নিতে হবে। আজকের এই চারাগুলো যদি আমরা আন্তরিকভাবে লালনপালন করি, তাহলে ভবিষ্যতে এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নির্মল অক্সিজেন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি গাছ বাঁচানো মানেই সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার।’

Visit asg-reflektory.pl for more information.

ঝিনাইদহ বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্দেশে কথাগুলো বলেন উপদেষ্টা শাহীনুর আলম। ৩ আগস্ট ঝিনাইদহ পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আওতায় শিক্ষার্থীদের মধ্যে ৩০০টির বেশি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে কিছু চারা রোপণ করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে কিছু চারা রোপণ করা হয়

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ বন্ধুসভার উপদেষ্টা ইশাক আলী, আলমগীর কবির, ঝিনাইদহ পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও বন্ধুসভার উপদেষ্টা শাহনাজ পারভীন, সাবেক সভাপতি বিপাশা আহমেদ এবং বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সংগঠনের অন্যান্য সদস্যরা।

তাঁরা জানান, ঝিনাইদহ বন্ধুসভার মূল লক্ষ্য পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা।

Read full story at source