জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৬। 'টিউবার’ একধরনের রূপান্তরিত কাণ্ড

· Prothom Alo

বিজ্ঞান: সংক্ষিপ্ত প্রশ্ন

অধ্যায়–৪

Visit newsbetsport.bond for more information.

প্রশ্ন: আলুকে রূপান্তরিত কাণ্ড বলা হয় কেন? ব্যাখ্যা করো। 

উত্তর: যেসব কাণ্ড তাদের সাধারণ কাজ ছাড়া বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য কাণ্ডের আকৃতিগত ও অবস্থাগত পরিবর্তন ঘটায়, তাদের রূপান্তরিত কাণ্ড বলা হয়।

আলুগাছ মাটির নিচে শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে। এই কন্দ ভবিষ্যতে জননের কাজ করে। কাণ্ডের এরূপ রূপান্তর ঘটানোর কারণে আলুকে রূপান্তরিত কাণ্ড বলা হয়।

প্রশ্ন: রাইজোম বলতে কী বোঝায়?

উত্তর: রাইজোম মাটির নিচে ভূমির সমান্তরালে অবস্থান করে। কাণ্ডের মতো এদের পর্ব, পর্বসন্ধি স্পষ্ট। পর্বসন্ধিতে শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে। এরাও খাদ্য সঞ্চয় করে মোটা ও রসালো হয়। অনুকূল পরিবেশে এসব মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উত্পন্ন করে, যেমন আদা।

প্রশ্ন: ঢ্যাঁড়সকে নীরস ফল বলা হয় কেন?

উত্তর: যেসব ফলের ফলত্বক পাতলা ও পরিপক্ব হলে ত্বক শুকিয়ে ফেটে যায়, তাকে নীরস ফল বলে। তেমনিভাবে ঢ্যাঁড়সের ফলত্বক পাতলা এবং ফল পরিপক্ব হলে ত্বক শুকিয়ে ফেটে যায়। এ জন্য একে নীরস বা শুষ্ক ফল বলে।

প্রশ্ন: টিউবার বলতে কী বোঝায়?

উত্তর: টিউবার একধরনের রূপান্তরিত কাণ্ড। কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাগ খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি হয়, এদের টিউবার বলে।

টিউবার জননের কাজ করে। কন্দের গায়ে ক্ষুদ্র 

ক্ষুদ্র গর্ত থাকে, যেগুলোকে চোখ বলে। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়। 

যেমন আলু।

প্রশ্ন: স্ব-পরাগায়ন ও পর-পরাগায়নের মধ্যে দুটি পার্থক্য লিখো।

উত্তর: স্ব-পরাগায়ন ও পর-পরাগায়নের মধ্যে দুটি পার্থক্য নিচে দেওয়া হলো- 

স্ব-পরাগায়ন

পর-পরাগায়ন

১. স্ব-পরাগায়ন হলো একই ফুলে বা একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগ সংযোগ।

১. পর-পরাগায়ন হলো একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগ সংযোগ।

২. বাহকের প্রয়োজন হয় না।

২. বাহকের প্রয়োজন হয়।

প্রশ্ন: কচুগাছের প্রজনন কীভাবে সম্পন্ন হয়?

উত্তর: কচুগাছের প্রজনন স্টোলনের মাধ্যমে সম্পন্ন হয়। স্টোলন হচ্ছে কচুগাছের শাখা কাণ্ড। এগুলো প্রজননের জন্যই পরিবর্তিত হয়। স্টোলনের মাথায় বা অগ্রভাগে মুকুল উত্পন্ন হয়। উপযুক্ত পরিবেশে এ মুকুল বড় হতে থাকে এবং পূর্ণাঙ্গ কচুগাছ জন্ম লাভ করে। এভাবেই স্টোলনের সাহায্যে কচুগাছের প্রজনন হয়।

প্রশ্ন: পুষ্পমঞ্জুরি বলতে কী বোঝায়?

উত্তর: কাণ্ডের শীর্ষ মুকুল বা কাক্ষিক মুকুল থেকে উত্পন্ন একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে। ফুলসহ এ শাখাকে পুষ্পমঞ্জুরি বলে। পরাগায়নের জন্য এর গুরুত্ব খুব বেশি। এ শাখার বৃদ্ধি অসীম হলে অনিয়ত পুষ্পমঞ্জুরি এবং বৃদ্ধি সসীম হলে তাকে নিয়ত পুষ্পমঞ্জুরি বলে।

প্রশ্ন: ট্রপিক চলন বলতে কী বোঝায়? 

উত্তর: উদ্ভিদের কাণ্ডে আলোকমুখী ও মূলে আলোকবিমুখী বৃদ্ধি ও চলন ঘটে। অভ্যন্তরীণ বা বহিঃউদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি 

করে, তার ফলে উদ্ভিদে চলন ও বৃদ্ধি সংঘটিত 

হয়। এসব চলনকে ট্রপিক চলন বলা হয়। 

যেমন: আলোর প্রভাবে কাণ্ডের আলোর দিকে বেঁকে যাওয়া।

প্রশ্ন: ফাইটোহরমোন বলতে কী বোঝায়?

উত্তর: উদ্ভিদ দেহে উত্পাদিত বিশেষ যে জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি হয়ে থাকে, তাকে ফাইটোহরমোন বলে। ফাইটোহরমোন কোষে উত্পন্ন হয় এবং উত্পত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলি নিয়ন্ত্রণ করে। 

মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

Read full story at source