পরীক্ষার ফল শুনেই মৃত্যু
· Prothom Alo

এসএসসিতে অকৃতকার্য হওয়ার খবর শোনার পর আত্মহননের পথ বেছে নিয়েছে দুই শিক্ষার্থী। দুজনই মারা যায় হাসপাতালে নেওয়ার পথে। দুটি ঘটনাই ঘটে আজ সোমবার দুপুরে। এছাড়া চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার খবর পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে।
Visit extonnews.click for more information.
পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার খবর শুনে হতাশায় ভেঙে পড়ে রাজশাহীর বাগমারার এক ছাত্রী। চলতি বছর উপজেলার একটি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
শফিউল আজম, জ্যেষ্ঠ শিক্ষক, চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়পরীক্ষায় অকৃতকার্য হলেই সব শেষ হয়ে যায় না। আমাদের শিক্ষাব্যবস্থা, পরীক্ষা ব্যবস্থাপনার ত্রুটি আছে। এসব ত্রুটির বলি হচ্ছে অল্প বয়সের আবেগপ্রবণ শিক্ষার্থীরা। এর দায় আছে সমাজেরও।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই ছাত্রী জানতে পারে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফল ভালো হয়নি। ওই দুই বিষয়ে সে অকৃতকার্য হয়েছে। এ খবর জানার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে বেলা দেড়টার দিকে নিজ ঘরে প্রবেশ করে। তার সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখতে পায় ওই ছাত্রী ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওই ছাত্রীর বাবা কাঞ্চন কুমার বলেন, ‘মেয়েটা ভালো ছাত্রী ছিল, কষ্ট কইরা লেখাপড়া করাচ্ছি, কীভাবে কী হলো, ওটা আমি বলবের পারচি না।’
ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার জানান, এবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফল তেমন ভালো হয়নি। ৩২ জনের মধ্যে পাস করেছে ১৬ জন। আত্মহত্যা করা ছাত্রী বেশ ভালো ছিল। কী কারণে তার ফল খারাপ হয়েছে, তা বলা কঠিন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। দুপুরে ফলাফল প্রকাশের পর বিষপান করলে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শাহরিনা ইসলাম জানান, বেলা ২টা ৪০ মিনিটের দিকে মেয়েটিকে হাসপাতালে আনা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রী উপজেলার একটি উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে ছিল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ফলাফলে সে দেখতে পায় অন্য সব বিষয়ে পাস করলেও ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। এ ফল কিছুতেই মানতে পারছিল না সে। একপর্যায়ে বাড়িতে সবার অগোচরে বিষ পান করলে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শফিউল আজম বলেন, ‘পরীক্ষায় অকৃতকার্য হলেই সব শেষ হয়ে যায় না। আমাদের শিক্ষাব্যবস্থা, পরীক্ষা ব্যবস্থাপনার ত্রুটি আছে। এসব ত্রুটির বলি হচ্ছে অল্প বয়সের আবেগপ্রবণ শিক্ষার্থীরা। এর দায় আছে সমাজেরও।’
ফলাফল শুনেই শিক্ষার্থীর মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শুনেই এক শিক্ষার্থী মারা গেছে। দুপুর ১২টার দিকে ওই ছাত্রী মারা যায়।
ওই ছাত্রী মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়। দুই বিষয়ে সে অকৃতকার্য হয়। এসব তথ্য নিশ্চিত করে মুন্নির চাচা ইকবাল হোসেন বলেন, ‘ঘটনার সময় বাসায় কেউ ছিল না, মুন্নি পরীক্ষার রেজাল্ট পেয়ে অসুস্থ হলে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
শাহারাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, ওই ছাত্রী পরীক্ষার ফল শুনার পর মাথা ঘুরে পড়ে যায়। পরে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ গিয়েও বিষয়টি স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানতে পারে।