সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব কর্মকর্তার পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা

· Prothom Alo

সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মো. নুরুল চৌধুরী (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

Visit rocore.sbs for more information.

গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে রাজধানীর উত্তরার ভূইয়াবাড়ি বাঁশতলা সড়কের সানডে সোসাইটি আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবির রমনা বিভাগের একটি দল।

অন্যদিকে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির গুলশান বিভাগের আরেকটি দল। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

কখনো মেজর, কখনো কর্নেল পরিচয়ে প্রতারণা

প্রতারক গ্রেপ্তারের তথ্য জানিয়ে শফিকুল ইসলাম বলেন, তাঁর কাছ থেকে দুটি ওয়াকিটকি, ওয়াকিটকির দুই সেট চার্জার, একটি ভুয়া পাসপোর্ট, সেনাবাহিনীর মেজর পরিচয়যুক্ত ভুয়া পরিচয়পত্র, র‍্যাবের কর্নেল পদমর্যাদার উপপরিচালক পরিচয়যুক্ত ভুয়া পরিচয়পত্র, তিনটি অ্যান্ড্রয়েড মুঠোফোন, সেনাবাহিনীর ১০টি পোশাক, সেনাবাহিনীর চিকিৎসা বইসহ বিভিন্ন ফরম ও প্যাড, সেনাবাহিনীর মেজর ও পুলিশ সুপার পরিচয়যুক্ত পোশাক পরিহিত পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির আবেদন ফরম উদ্ধার করা হয়।

তারণার মাধ্যমে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম, পরিচয়পত্র, সেনাবাহিনীর পোশাক ও বিভিন্ন বাহিনীর পোশাক পরিহিত ছবি ব্যবহার করত চক্রটি। ১১ আগস্ট

জিজ্ঞাসাবাদের তথ্য উল্লেখ করে ডিবির এই কর্মকর্তা বলেন, নুরুল চৌধুরী তাঁর সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা করে আসছিলেন। তিনি নিজেকে কখনো ‘মেজর আল মামুন, কখনো ‘কর্নেল নাজিম’ ও ‘মেজর তানভীর’ পরিচয় দিয়ে সেনাবাহিনীতে সৈনিক, রাঁধুনি, পিয়ন ও বাবুর্চি পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখাতেন। চাকরিপ্রত্যাশী বেকার যুবক, রিকশাচালক, শ্রমিক, দিনমজুরসহ নিম্নআয়ের মানুষ ছিল এই প্রতারক চক্রের অন্যতম লক্ষ্য।

শফিকুল ইসলাম বলেন, প্রতারণার মাধ্যমে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তারা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম, পরিচয়পত্র, সেনাবাহিনীর পোশাক ও বিভিন্ন বাহিনীর পোশাক পরিহিত ছবি ব্যবহার করত। এ ছাড়া কখনো পুলিশের এসবি ও ডিবির সদস্য এবং কখনো ‘পুলিশ সুপার তারিকুর রহমান’ পরিচয় ব্যবহার করে প্রতারণা করতেন। প্রতারণার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। প্রতারক নুরুলের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা রয়েছে।

হাতিরঝিলে ডাকাত গ্রেপ্তার

একটি বাসায় ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। ১১ আগস্ট

এদিকে মঙ্গলবার দুপুরে রাজধানীর হাতিরঝিলের একটি বাসায় ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির গুলশান বিভাগের একটি দল। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুটি কার্ড উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলেন মো. রাকিব (৩২), রাশেদুল হাওলাদার (২৭), জুবায়ের ইসলাম (৪০) এবং বিজয় সরকার ওরফে ডেফিড (২৭)।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, ছয় সদস্যের একটি ডাকাত দল ওই বাসায় স্বর্ণ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুজন পালিয়ে যায়। ডাকাতির প্রস্তুতি হিসেবে আগের দিন তারা এলাকাটি রেকি করে যায়।

Read full story at source