সিলিং ফ্যানে আঠা ছুড়ে মেরেছিলেন সারা, তারপর? দেখুন ১৫টি ছবি
· Prothom Alo
বলিউডে তাঁর পরিচয় শুধু ‘স্টার কিড’ হিসেবে নয়। বেশ কয়েক বছর ধরে সারা আলী খান পতৌদি নিজেই রুপালি পর্দার নায়িকা হিসেবে পরিচয় তৈরি করেছেন। এর বাইরেও তিনি নানান সময়ে আলোচনায় এসেছেন ওজন কমানোর কারণে, অকপট স্বীকারোক্তি বা মজার শায়েরি শুনিয়ে। আজ ১২ আগস্ট তাঁর জন্মদিন। জন্মদিনে সারার বেড়ে ওঠা, প্রেমসহ নানান বিষয়ে জানাচ্ছেন হুমায়রা মেহজাবিন
Visit casino-promo.biz for more information.
অভিনয়জগতে আসার আগে সারা আলী খানের ওজন ছিল প্রায় ৯৬ কেজি। দীর্ঘ সময় কঠোর ব্যায়াম ও খাদ্যাভ্যাসের মাধ্যমে নিজেকে নতুনভাবে গড়ে তোলেনঅভিনয়ের বাইরে লেখালেখির প্রতি ঝোঁক আছে সারা আলী খানের। নিজের লেখা মজার ছড়া ও শায়েরি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা ভক্তদের কাছে ‘সারা কি শায়েরি’ নামে পরিচিত। এমনকি এক সাক্ষাৎকারে জানান, অভিনেত্রী না হলে হয়তো ‘ফুল-টাইম শায়ের’ হতেনসারা আলী খানের একটি অদ্ভুত শখ আছে। ভারতের যে রাজ্যেই যান, সেখানকার স্থানীয় চুড়ি সংগ্রহ করার অভ্যাস আছে সারার। ভারতীয় পোশাকের সঙ্গে এই সংগ্রহকে তিনি নিজের ব্যক্তিগত ভালোবাসা বলে মনে করেনসারা নেইল পলিশও খুব ভালোবাসেন। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নেইল পলিশের প্রতি ভালোবাসা থেকে ‘কেদারনাথ’ সিনেমার গানের প্রায় প্রতিটি দৃশ্যে তিনি আলাদা আলাদা নেইল পলিশ ব্যবহার করেছিলেনরূপচর্চার ক্ষেত্রে সারার প্রথম পছন্দ ঘরোয়া উপকরণ। রান্নাঘরের বিভিন্ন উপকরণ দিয়ে রূপচর্চা করেন। তাঁর সবচেয়ে পছন্দ মধু আর মালাইকঠোর ডায়েট মেনে চললেও ভারতীয় মিষ্টির প্রতি তাঁর ভীষণ দুর্বলতা আছে। বিশেষ করে দুধের তৈরি বরফি ও বেসনের লাড্ডু দেখলে নিজেকে সামলে রাখতে পারেন নাসারা পড়াশোনায়ও ভালো এবং তাঁকে ‘নার্ড’ বললে ভুল হবে না। বলিউডে পাকাপোক্তভাবে নাম লেখানোর আগে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়েছেনস্কুলে পড়ার সময় খুব দুষ্টুমি করতেন সারা। একবার সেই দুষ্টুমির কারণে ‘সাসপেন্ড’ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেবার ক্লাসরুমের সিলিং ফ্যানে ফেভিকল আঠা ছুড়ে মেরেছিলেন। আর মুহূর্তেই পুরো ক্লাসরুম নোংরা হয়ে গিয়েছিলতারকা হলেও সহজ–সরল জীবনযাপন পছন্দ করেন সারা। ২০২৫ সালের জন্মদিনটি উদ্যাপন করেছিলেন পাপারাজ্জিদের সঙ্গেসারা নিজেকে অনেক নায়িকার চেয়ে ব্যতিক্রম বলে মনে করেন। তাঁর মতে, তিনি যেমন তেল দেওয়া মাথায় এয়ারপোর্টে যেতে পারেন, আবার মেকআপ ছাড়া সাক্ষাৎকারের জন্যও ক্যামেরার সামনে আসতে পারেন। নিজেকে সব রকমভাবে গ্রহণ করতে প্রস্তুত বলে দাবি করেন সারাসারা আলী খানের প্রেম নিয়েও কম আলোচনা হয়নি। তবে বলিউডে সারা আলী খানের ক্রাশ কার্তিক আরিয়ান। ‘লাভ আজকাল’ সিনেমায় কার্তিকের বিপরীতে অভিনয় করেন সারাভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সারা আলী খানের প্রেমের গুঞ্জন শোনা গেলেও ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসে সেই গুঞ্জনে পানি ঢেলে দেন সারা। তিনি বলেন, ‘পুরো দুনিয়া ভুল সারাকে নিয়ে ভাবছে।’ অর্থাৎ, তিনি হয়তো সারা টেন্ডুলকারকেই ইঙ্গিত করেছেন‘কেদারনাথ’–সফরের পর থেকেই সারা আলী খান ও অর্জুন প্রতাপ বাজওয়াকে ঘিরে সম্পর্কের গুঞ্জন শুরু হয়। পরে রাজস্থান সফর ও দিল্লির একটি গুরুদ্বারে একসঙ্গে দেখা যাওয়ায় সেই জল্পনা আরও জোরালো হয়। তবে দুজনের কেউই সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননিকেমন জীবনসঙ্গী পছন্দ সারার? এমন প্রশ্নে একবার সারা জানিয়েছিলেন, জীবনসঙ্গীকে সুন্দর দেখতে হওয়া বাধ্যতামূলক নয়। তবে মানুষটিকে সৎ ও রসবোধসম্পন্ন হতে হবে১৯৯৫ সালের আজকের দিনে ভারতে জন্ম সারা আলী খানের। বাবা সাইফ আলী খান ও মা অমৃতা সিং, দুজনেই বলিউড তারকা। সারার দাদি অভিনেত্রী শর্মিলা ঠাকুর আর দাদা বিখ্যাত ক্রিকেটার মনসুর আলী খান পতৌদি। সারার ভাই ইব্রাহিম আলী খানও বলিউডে নাম লিখিয়েছেনসারা টেন্ডুলকার কেন নিজেকে ভীষণ দ্বিধাগ্রস্ত বললেন, দেখুন একগুচ্ছ ছবি