খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা

· Prothom Alo

খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর কিসমত এলাকায় ফখরুল ইসলাম (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার এমআরবি (মেসার্স রূপসা ব্রিকস) নামে একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

Visit syntagm.co.za for more information.

নিহত ফখরুল উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর দুই ভাই ওই ইটভাটা পরিচালনা করেন। ফখরুল তাঁদের ব্যবসায় সহযোগী ছিলেন। মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো ইটভাটা দেখাশোনার জন্য তিনি সেখানে যান। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা ইটভাটায় ঢুকে তাঁকে গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দারা ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফখরুলের বড় ভাই ফরহাদ হোসেন বলেন, তাঁর ভাই রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন। বর্তমানে তিনি যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ইটভাটার পাশে মাছ চাষও করতেন। মঙ্গলবার রাতে মেয়ের ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হন ফখরুল। পথে তাঁর সঙ্গে ফরহাদের দেখা হয়। তখন ফখরুল তাঁকে জানান, ওষুধ নিয়ে ইটভাটা থেকে ঘুরে বাড়ি ফিরবেন।

রূপসা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সবুর খান প্রথম আলোকে বলেন, ফখরুল ভাইদের ইটের ব্যবসা দেখভাল করতেন। সুরতহালে তাঁর শরীরে দুটি গুলির আঘাত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল শেষে আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ফখরুলের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রাতেই থানায় একটি এজাহার দিয়েছেন। কে বা কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Read full story at source