মৌসুমের শেষ দিকে কানসাটের আমের বাজার

· Prothom Alo

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট আমের বাজার। মৌসুমের শেষ দিকে এখনো বেচাকোনায় জমজমাট দেশের সবচেয়ে বড় এই আমের বাজার। গত আড়াই মাস ধরে প্রতিদিনই বসে এই বাজার। এখন গৌরমতি, আশ্বিনা, কাটিমন ও বারি-৪ আম বিক্রি হচ্ছে। ইজারাদারেরা জানান, এখন প্রতিদিন ১৫-১৬ মণ আম নামে বাজারে। বিকিকিনি চলবে আরও ১৫ দিনের মতো। বৃহস্পতিবার সকালে ছবিগুলো তোলা।

Visit mchezo.life for more information.

বিভিন্ন প্রজাতির আমভর্তি ভ্যান প্রবেশ করছে বাজারেক্যারেট থেকে আম তুলে দেখাচ্ছেন একজন বিক্রেতাআমভর্তি ক্যারেটগুলো ভ্যানে। সেই ভ্যান ঠেলে নিয়ে যাচ্ছেন শ্রমিকবাজারে যাওয়ার আগে রাস্তায় চলছে দরদাম। শিবগঞ্জ-সোনা মসজিদ সড়কবাজারে প্রবেশের অপেক্ষায় শিবগঞ্জ-সোনা মসজিদ সড়কে দাঁড়িয়ে আছে আমবোঝাই ভ্যানের সারিবাজারের আড়তে চলছে আম পরিমাপআড়তে চলে আম বাছাইয়ের কাজআমের বাজারে চলছে দরদামক্যারেটভর্তি আম নিয়ে বসে আছেন ব্যাপারীরা

Read full story at source