কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের ৫৩ নেতা–কর্মী ঢাকায় গ্রেপ্তার: ডিএমপি

· Prothom Alo

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Visit newsbetsport.bond for more information.

গতকাল বৃহস্পতিবার রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবন থেকে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভাটারা থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে এই নেতা–কর্মীরা সমবেত হয়েছিলেন। তাঁরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন। ভাটারা থানার পুলিশ অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানায় ডিএমপি।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিতভাবে নজরদারি ও অভিযান পরিচালনা করছে।

Read full story at source