ভারতের ত্রিপুরায় থাকেন দুই ছেলে, সীমান্তে অবৈধ পথে তাঁদের দেখতে গিয়ে গ্রেপ্তার বৃদ্ধ মা

· Prothom Alo

সত্তরোর্ধ্ব বৃদ্ধা সোনালক্ষ্মীর বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালীতে। তাঁর তিন ছেলের মধ্যে দুই ছেলে থাকেন ভারতের ত্রিপুরায়। পাসপোর্ট, ভিসা ছাড়া দুই ছেলেকে দেখতে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিচ্ছিলেন তিনি। তবে এর আগেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে আটক হন। অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয়েছে কারাগারে।

Visit casino-promo.biz for more information.

ফেনীর ফুলগাজী উপজেলার নোয়াপুর সীমান্ত–সংলগ্ন মধ্য কামাল্লা এলাকায় গতকাল শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ সময় সোনালক্ষ্মী ছাড়া আরও এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম সান্ত্বনা(৪০)। সান্ত্বনার বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়। গতকাল রাতেই তাঁদের থানায় হস্তান্তর করা হয়। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার ওই দুই নারীকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার সোনালক্ষ্মী দাবি করেন, তিনি অতীতে আরও কয়েকবার সীমান্ত অতিক্রম করে ছেলেদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, ‘দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা পুলিশের কাছে দাবি করেন, তাঁদের স্বজনেরা ত্রিপুরায় অবস্থান করছেন। দুই নারীর বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগার-১–এ পাঠানো হয়েছে।

বিজিবি ১০ কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্তে নিরাপত্তারক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন ঠেকাতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

Read full story at source