সিডনিতে চুয়েট প্রাক্তনীদের মিলনমেলা

· Prothom Alo

অস্ট্রেলিয়ার সিডনিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘চুয়েটিয়ানস ইন অস্ট্রেলিয়া’র বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি লিভারপুলের একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৯৬৮ থেকে ২০১৯ ব্যাচের প্রকৌশলীরা সপরিবার অংশ নেন।

জাতীয় সংগীত পরিবেশন ও উপাচার্যের শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে শুরু হওয়া এ পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে স্মৃতিচারণা এবং বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী নকীব খানের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে উৎসবমুখর এ আয়োজন শেষ হয়।

Visit librea.one for more information.

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

Read full story at source