'কৌতুহল জাগাতে চাইলে কৌতুহলী হও': বোল্ড ফ্যাশন-দর্শনে নতুন নায়িকার আকর্ষণীয় দুই লুক
· Prothom Alo

এই প্রজন্মের ফ্যাশনিস্তাদের ফ্যাশন-দর্শনে আত্মবিশ্বাস আর বোল্ড স্টেটমেন্ট স্পষ্ট হয়েই ফুটে ওঠে। তেমনই দুটি লুক শেয়ার করেছেন নতুন নায়িকা ফারিন খান। ইতিমধ্যেই নাটকপাড়ায় নজর কেড়েছেন তিনি। আর ফ্যাশনের দিক থেকেও তিনি বেশ এগিয়ে। প্রায়ই দেখা যায় তাঁকে আকর্ষণীয় সব লুকে। দেশের ওয়েস্টার্ন ক্লদিং লাইন মেলো লাইম-এর শুটে পিংক লুকে আবেদন ছড়াচ্ছেন তিনি দুটি সম্পূর্ণ আলাদা স্টাইলে। তাঁর ফ্যাশন-দর্শন সিম্পল। কৌতুহল জাগাতে চাইলে কৌতুহলী হও। আর মাথা ঠান্ডা করে পিংক পরো।
Visit betsport.cv for more information.
মারমেই কাটের ম্যাচিং বডি হাগিং লং স্কার্ট আর টপ পরেছেন ফারিন স্কার্টের গ্যাদার্ড ফেব্রিক ডিজাইনে ফারিনের ফিগার ফুটে উঠেছে চমৎকারভাবে। পায়ে পয়েন্টেড সাদা পাম্পস হাই বোটনেক টপ ও স্কার্ট পেইল পিংক রঙের। তাতে হটপিংক লিলি মোটিফ। এখানে কিছুটা ওয়ান শোল্ডার লুকে দেখা যাচ্ছে ফারিনকে। কানে সাদা পাথরের সার্পেন্ট দুল। চুলে ব্যাংস রেখে লুজ আপডূ করা। গ্লসি রেইজিন লিপস আর হালকা কাজল মাসকারায় সাজ সেরেছেন তিনি। সাদার ওপরে ফুশিয়া পিংক গাছে ঘেরা বাড়িরমোটিফের প্রিন্টেড কো অর্ড সেট পরেছেন এখানে ফারিন সঙ্গে আছে এই সময়ে ট্রেন্ডে ফিরে আসা ম্যাচিং ব্যান্ডানা পঞ্চো স্টাইল টপ আর ফ্লেয়ার কাট প্যান্টের লুকটি অত্যন্ত স্টাইলিশ সাদা পাথরের সঙ্গে শুধু এক জোড়া পার্লের ডপ ইয়ার রিং পরেছেন ফারিন। সঙ্গে দেখা যাচ্ছে মেরুন লিপসের মিনিমাল মেকওভারছবি: ফারিন খানের ইন্সটাগ্রাম
পোশাক: মেলো লাইম