গণমাধ্যমের ওপর কোনোভাবেই নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী

· Prothom Alo

নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, নিয়ন্ত্রিত চরিত্রের মধ্যেও গত ১৭ বছরে অত্যাচার-গণমাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া ইত্যাদির খবর গণমাধ্যম থেকে জানা গেছে। জুলাইয়ের আন্দোলনেও সংবাদমাধ্যমের ভূমিকাকে খাটো করে দেখার সুযোগ নেই। সুতরাং মাথায় রাখতে হবে, তথ্য মন্ত্রণালয় কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে না যায়।

গত শুক্রবার তথ্যমন্ত্রীর দায়িত্ব পান আন্দালিভ রহমান। আজ রোববার সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

Visit arroznegro.club for more information.

তথ্যমন্ত্রী বলেন, ‘সংবাদমাধ্যম গণতন্ত্রের অনেক বড় স্তম্ভ। গত ১৭ বছরের লড়াই ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, যেটা...একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেও অনেকের ১০ বার চিন্তা করতে হতো। সেটা সংবাদ মাধ্যমেও ছিল। তারপরও ১৭ বছরে গণমাধ্যমে সেই নিয়ন্ত্রিত চরিত্রের মধ্যে থেকেও যতটুক খবর পাওয়া গেছে...সেটা সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানা গেছে।’

আন্দালিভ রহমান আরও বলেন, ‘জুলাইয়ের আন্দোলনেও সংবাদমাধ্যম ও যাঁরা ছিলেন, তাঁদের ভূমিকাকে খাটো করে দেখার সুযোগ নেই। সুতরাং মাথায় রাখতে হবে, তথ্য মন্ত্রণালয় কোনোভাবেই নিয়ন্ত্রণে না যায়।’

তথ্যমন্ত্রী বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং ভালো বিষয়গুলো বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়ার দায়িত্বটি অনেক বড়।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, উপদেষ্টা জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Read full story at source