‘শঙ্খনীল কারাগার’ নিয়ে রাবি বন্ধুসভার পাঠচক্রে আলোচনা
· Prothom Alo

কারাগার কেবল ইট-পাথরের বন্দিশালা নয়, বরং প্রত্যেক মানুষ নিজের অনুভূতি, দুঃখ, ভয়, আকাঙ্ক্ষা ও না-বলা কথার মধ্যে তৈরি করে একধরনের অদৃশ্য বন্দিত্ব। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত শঙ্খনীল কারাগার উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২২ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
Visit afsport.lat for more information.
শঙ্খনীল কারাগার মূলত একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের জীবন, সম্পর্ক, ভালোবাসা, বঞ্চনা ও নিঃসঙ্গতার গল্প। পাঠচক্রের শুরুতে উপন্যাসের পটভূমি তুলে ধরেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুয়াজ্জিন হোসাইন। তিনি বলেন, ‘শত চড়াই-উতরাই থাকা সত্ত্বেও জীবন তার নিজস্ব গতিতে বয়ে চলে। লেখক সুস্পষ্টভাবে এই বার্তাটিই দিতে চেয়েছেন।’
সাধারণ সম্পাদক বাঁধন রায় বলেন, ‘নিম্নমধ্যবিত্ত পরিবারের আশা-আকাঙ্ক্ষা, স্বপ্নভঙ্গ ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব অত্যন্ত গভীরভাবে ফুটে উঠেছে উপন্যাসটিতে।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি সুইটি রাণী, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক পুষ্পিতা দাশ, বইমেলা সম্পাদক এস এম ত্বাসীন জামান, বন্ধু সৌমিত্র কুমার, সৈকত, চরণ বিকাশ ত্রিপুরা, নাঈম শিকদারসহ বন্ধুসভার অন্য সদস্যরা।
সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা