বাংলাদেশকে গুঁড়িয়ে প্রথমবার টেস্টে ‘নাম্বার ওয়ান’ স্টার্ক

· Prothom Alo

এখনো যারা খেলছেন তাঁদের মধ্যে টেস্টে  দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি মিচেল স্টার্ক। বাঁহাতি বোলারদের মধ্যে ইতিহাসেই সর্বোচ্চ। ম্যাকাইয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে সেই স্টার্ক ক্যারিয়ারে প্রথমবার টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন।

ম্যাকাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে শেষ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ১০ উইকেট নেন স্টার্ক, যার ৬টি প্রথম ইনিংসে। এতেই সিংহাসন হারিয়েছেন যশপ্রীত বুমরা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা ভারতের এ পেসার গত দুই বছরের বেশির ভাগ সময় আসনটি ধরে রেখেছিলেন।

Visit asg-reflektory.pl for more information.

কিন্তু ম্যাকাইয়ে স্টার্কের দুর্দান্ত পারফরম্যান্সের পর বুমরা নেমে গেছেন দুইয়ে। শীর্ষে ওঠা স্টার্কের (৮৭২ রেটিং পয়েন্ট) সঙ্গে বুমরার ব্যবধান মাত্র ১০ পয়েন্টের। দুই ধাপ লাফিয়ে শীর্ষে উঠেছেন স্টার্ক। নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি নেমে গেছেন তিনে। ম্যাকাইয়ে একটি ইনিংসেই ব্যাট করে অস্ট্রেলিয়া। সেই ইনিংসে ৭ উইকেট নিয়ে ১৭ ধাপ লাফিয়ে ৫৭তম স্থানে উঠে এসেছেন পেসার শরীফুল ইসলাম।

ম্যাকাই টেস্টে ৭ উইকেট নেন শরীফুল ইসলাম

স্টার্ক তাঁর ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারে বেশির ভাগ সময়ই টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ বোলারের তালিকায় ছিলেন। সম্প্রতি উঠে এসেছিলেন শীর্ষ তিনে। ম্যাকাই টেস্টে ৬ উইকেট নেওয়ার তাঁর সতীর্থ ও অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন।

‘নাইট ক্লাব–কাণ্ড’ই এখন ইংল্যান্ড দলের চেনা শিরোনাম

হেডিংলি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে মোট ৮ উইকেট নেন ওলি রবিনসন। ইংলিশ এ পেসার ১৫ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ১১তম স্থানে। ইংল্যান্ডের আরেক পেসার জশ টাংও ৮ উইকেট নিয়ে ১৬ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ১৭তম স্থানে।

হেডিংলি টেস্টে ৮ উইকেট নেন রবিনসন

গল টেস্টে ভারতের কাছে হারলেও শ্রীলঙ্কার দুই বোলার আশিতা ফার্নান্ডো ও প্রবাত জয়াসুরিয়া পাঁচ ধাপ করে লাফিয়ে যথাক্রমে ১৫ ও ১৬তম স্থানে উঠে এসেছেন।
হেডিংলি টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৯১ রান করা হ্যারি ব্রুক ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। গলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে ৩৯ ও ৬৬ করা ঋষভ পন্ত ছয় ধাপ লাফিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন।

নিজের স্কুলের বিরুদ্ধে মামলা কনকাশনে অবসর নেওয়া সেই পুকোভস্কির

Read full story at source