ঠাকুরগাঁওয়ে পিকআপ, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত

· Prothom Alo

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার কচুবাড়ী পোস্ট অফিসপাড়া এলাকায় পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের একজন হলেন ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)। অপর ব্যক্তির (৪০) পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Visit zeppelin.cool for more information.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা থেকে পঞ্চগড়গামী মালবাহী পিকআপ কচুবাড়ী পোস্ট অফিসপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে পিকআপটির সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সাতজন আহত হন।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম ও অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি মারা যান।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম ও অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি মারা যান।

এ ঘটনায় পিকআপের চালক হাবিবুর রহমানকে (২৪) আটক করেছে পুলিশ। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুড়ি গ্রামের আবদুল হামিদের ছেলে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী।

Read full story at source