কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

· Prothom Alo

কোর অব মিলিটারি পুলিশ বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয় সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে (সিএমপিসিঅ্যান্ডএস)

কোর অব মিলিটারি পুলিশ বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

Visit asg-reflektory.pl for more information.

আজ বৃহস্পতিবার সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল (সিএমপিসিঅ্যান্ডএস) এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) ডিপোতে পৃথকভাবে এই দুই সম্মেলন হয়। উভয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোর অব মিলিটারি পুলিশের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান উপস্থিত অধিনায়কসহ অন্য কর্মকর্তাদের উদ্দেশে মূল্যবান বক্তব্য দেন। তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্যসহ দেশমাতৃকার সেবায় এই কোরের অবদান উল্লেখ করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করেন তিনি। কোরের প্রত্যেক সদস্যকে তিনি অভিনন্দন জানান।

রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়

পরবর্তী সময়ে আরভিঅ্যান্ডএফ কোরের চতুর্থ বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান উপস্থিত অধিনায়কসহ অন্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি এই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্যসহ দেশসেবায় এই কোরের অবদানের কথা উল্লেখ করেন। সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে এই কোরের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন তিনি। কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে তিনি মতবিনিময় করেন। ফার্মগুলোর উৎপাদন বাড়ানোর ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান দুটিতে সংশ্লিষ্ট কোরগুলোর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন অন্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

Read full story at source