নেপালে বাংলাদেশি কেউ হতাহত নেই
· Prothom Alo

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। কাঠমান্ডুতে নেপাল দূতাবাসে কর্মরত বাংলাদেশের একাধিক কূটনীতিক আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য জানান।
কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা জানা গেলে বাংলাদেশকে জানাতে নেপাল সরকারের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আজ সকালে তিনি নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে ফোনে কথা বলেন।
Visit moryak.biz for more information.
বাংলাদেশ দূতাবাস নেপালের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে।
গতকাল সাময়িক সময়ের জন্য কাঠমান্ডু-পোখারা মহাসড়ক বন্ধ থাকায় কিছু বাংলাদেশি নাগরিক আটকা পড়েছিলেন। পরে সড়ক যোগাযোগ চালু হলে তাঁরা নিরাপদে গন্তব্যে পৌঁছান। দূতাবাস নেপাল সরকারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বজায় রেখেছে এবং বাংলাদেশ সরকার ঘোষিত যেকোনো সাহায্য-সহযোগিতা পৌঁছে দেওয়া এবং উভয় দেশের মধ্যে এ–সংক্রান্ত মতবিনিময়ে সমন্বয় করছে।
বিবিসির খবর অনুসারে, নেপাল-তিব্বত সীমান্তে গতকাল বুধবারের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১৭৭ জন মারা গেছেন। রয়টার্সের খবরে জানা যায়, নেপাল ও তিব্বতে এ পর্যন্ত ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ৮০০ জনের বেশি বিদেশি পর্যটক।