১৮ হাজার এসআই–সার্জেন্ট–কনস্টেবল নিয়োগ দেবে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

· Prothom Alo

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, পুলিশের জনবল বৃদ্ধিসংক্রান্ত বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা হলো নতুন ৪ হাজার এসআই (নিরস্ত্র), ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজন করা।

আজ বৃহস্পতিবার সংসদে রংপুর–৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. নুরুল আমীনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

Visit freshyourfeel.org for more information.

চাকরিতে বেতন বাড়াতে আসলে কী করতে হবে

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই পদগুলো সৃজিত হলে রংপুর জেলায়ও জনবল বৃদ্ধি পাবে। তিনি জানান, পুলিশের যানবাহন প্রদানসংক্রান্ত বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা হলো আগামী পাঁচ অর্থবছরে পর্যায়ক্রমে টিওঅ্যান্ডইভুক্ত যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মাধ্যমে ক্রয়পূর্বক পূরণ করা। যানবাহনের প্রকৃত প্রয়োজনীয়তা নির্ধারণ করার জন্য সম্ভাব্যতা যাচাইপূর্বক উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে যানবাহনের ঘাটতি পূরণ করা।

নবসৃষ্ট ইউনিট, জনবল ও কাজের পরিধি বিবেচনায় টিওঅ্যান্ডইতে যানবাহন ও জলযানের সংখ্যা বৃদ্ধি করা। পর্যায়ক্রমে মাঠপর্যায়ের ইউনিটগুলোয় প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করা।

পিএসসির নতুন চেয়ারম্যান কে হচ্ছেন—আলোচনায় আমলা, সদস্য না অন্য কেউবগুড়ার দুই বিদ্যালয় সরকারি হলো

Read full story at source