শিক্ষার্থীদের মানসিক যত্নে সেমিনার

· Prothom Alo

শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আবেগীয় স্থিতিস্থাপকতা ও স্বাস্থ্যকরভাবে চাপ মোকাবিলার কৌশল নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘বিল্ডিং ইমোশনাল রেজিলিয়েন্স: স্কিলস ফর একাডেমিক অ্যান্ড পারসোনাল ওয়েল-বিয়িং’ শিরোনামে ১০ আগস্ট প্রফেসর ড. আমিনুল ইসলাম সেমিনার হলে যৌথভাবে এটির আয়োজন করে ড্যাফোডিল বন্ধুসভা ও ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগ।

Visit umafrika.club for more information.

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগীয় স্থিতিস্থাপকতা, মানসিক সুস্থতা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন চাপ ও প্রতিকূলতা মোকাবিলায় কার্যকর কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক এস এম মাহবুব উল হক মজুমদার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিন কমিটির সদস্য হওয়ায় আমি প্রায়ই মানসিক চাপের মধ্যে থাকা শিক্ষার্থীদের ডিল করি। তাই আমাদের উচিত এ বিষয় নিয়ে সর্বক্ষণ সচেতন থাকা।’

ঢাবির মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের সিনিয়র প্রভাষক বাকি বিল্লাহ, বিভাগীয় প্রধান এ বি এম আলাউদ্দিন, সাইকোলজিস্ট বিলকিস খানম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউর ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বেলাল হোসেন।

সেমিনারে অতিথি বক্তা ছিলেন বিজয় কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস ইনস্টিটিউটের চেয়ারম্যান ও পরিচালক জয়া বার্লিন। শিক্ষার্থীরা কীভাবে নিজেদের মানসিক চাপ মোকাবিলা করবেন এবং মানসিক অসুস্থতায় ভুগলে কী কী করণীয়, তা নিয়ে তিনি চমৎকার প্রেজেন্টেশন তৈরি করে আনেন। জয়া বার্লিন বলেন, ‘ড্যাফোডিল ইউনিভার্সিটির এই সেমিনার প্রশংসনীয়। আমরা আরও এমন সেমিনার, ওয়ার্কশপ আপনাদের সঙ্গে আয়োজন করতে চাই।’

ফ্যাকাল্টি অব লাইফ সাইন্সের ডিন, বিজয় কাউন্সিলিংয়ের চেয়ারম্যান ও পরিচালক জয়া বার্লিন, ড্যাফোডিল বন্ধুসভার সভাপতি মুসাভভির সাকির, ডিআইইউ ইন্টারন্যাশনাল ইনোভেশন সেন্টারের পরিচালক বেল্লাল হোসেন।

উপস্থিত ছিলেন বিজয় কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস ইনস্টিটিউটের অন্য সদস্যরা।
সেমিনারের বিষয় উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্সের সাইকোলজিস্ট বিলকিস খানম। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের প্রধান অধ্যাপক এ বি এম আলাউদ্দিন। তিনি বলেন, ‘ড্যাফোডিল বন্ধুসভাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আশাবাদী, যৌথভাবে সামনে আরও কাজ করে যাব।’
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন একই বিভাগের সিনিয়র প্রভাষক হাসান বাকী বিল্লাহ।

শিক্ষার্থীদের মানসিক যত্নে সেমিনার।

ড্যাফোডিল বন্ধুসভার সভাপতি মুসাভভির সাকির বলেন, ‘পৃথিবীর প্রায় ১০ জন মানুষের ৭ জন মানসিক চাপে ভোগে, যা সংখ্যায় প্রায় ১১০ কোটি। বিজয় কাউন্সেলিংয়ের চেয়ারম্যান জয়া বার্লিন, যিনি প্রায় ১৪ বছর ধরে আমাদের দেশে মানসিক স্বাস্থ্যসচেতনতা নিয়ে কাজ করে যাচ্ছেন এবং প্রথম আলো, বন্ধুসভার মতো সংগঠনগুলোর সঙ্গে আমাদের সবার নিজ নিজ ব্যক্তিগত দিক থেকে মানসিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ নাঈম, ডিআইইউ ভলান্টিয়ার সার্ভিস ক্লাবের সভাপতি নাঈম মেহেদীসহ অন্য বন্ধুরা।

সভাপতি, ড্যাফোডিল বন্ধুসভা

Read full story at source