যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে নতুন মহাকাশ একাডেমি

· Prothom Alo

মহাকাশের অচেনা দিগন্তে মানুষের পদচারণ বাড়ছে। মহাকাশ গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। মার্কিন মুলুকে নতুন মহাকাশবিষয়ক এক উচ্চশিক্ষালয় গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই একাডেমি মহাকাশচারী থেকে শুরু করে প্রযুক্তিবিদ তৈরি করবে।

Visit somethingsdifferent.biz for more information.

যুক্তরাষ্ট্রে ভিন্ন ধরনের নতুন এই একাডেমি হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করেছেন। এই আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র মহাকাশ (স্পেস) একাডেমি গঠিত হবে। এই একাডেমি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে। শিক্ষার্থীরা মহাকাশ অধ্যয়ন ও সুরক্ষার কাজ শিখবে। হিউস্টনের জনসন স্পেস সেন্টারে এই ঘোষণা দেওয়া হয়।

আর্টেমিস টু চন্দ্রাভিযানের নভোচারীদের সম্মান জানানোর অনুষ্ঠানে এই ঘোষণা আসে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই একাডেমি যুক্তরাষ্ট্র স্পেস ফোর্স ও নাসার কাজে লাগবে। এটি বেসামরিক মহাকাশ ফ্লাইট শিল্পের সেবা করবে। দেশের সেরা মেধাবীরা এখানে পড়ার সুযোগ পাবে। প্রেসিডেন্ট ট্রাম্প আর্টেমিস টু মিশনের চার নভোচারীকে কংগ্রেসনাল স্পেস মেডেল অব অনার প্রদান করেন। নভোচারীরা তাঁকে একটি ফ্লাইট জ্যাকেট উপহার দেন।

এই স্পেস একাডেমি সামরিক বিষয়কে গুরুত্ব দেবে না। নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন, ‘নতুন এই একাডেমির পরিকল্পনা রূপান্তরমূলক পদক্ষেপ। প্রকৌশলী ও বিজ্ঞানীরা এখানে শিক্ষা পাবেন। অপারেটর ও নভোচারীরা এই প্রতিষ্ঠানে তৈরি হবেন। মহাকাশে আমাদের লক্ষ্য পূরণে তাঁরা কাজ করবেন। আগামী কয়েক বছরে নাসা মহাকাশচারীরা চাঁদে যাবেন। মানুষ চাঁদে ঘাটি নির্মাণ করবে। পারমাণবিক শক্তি নিয়ে কাজ শুরু হবে। মহাকাশ অর্থনীতি প্রসার লাভ করবে। বিজ্ঞান ও আবিষ্কারের নতুন মিশন শুরু হবে।’ জ্যারেড আইজ্যাকম্যান এই প্রকল্পের দায়িত্বে আছেন। তিনি যুক্তরাষ্ট্র স্পেস একাডেমি–বিষয়ক রাষ্ট্রীয় কমিশনের প্রধান। এই কমিশন নতুন স্কুল গঠনে কাজ করবে।

সূত্র: স্পেস ডটকম

Read full story at source