১৭৮১ কোটি টাকায় ফরাসি ‘ফড়িং’ কিনল লিভারপুল

· Prothom Alo

গুঞ্জন চলছিল কিছুদিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হলো। পিএসজিতে তিন মৌসুম কাটিয়ে ঠিকানা পাল্টালেন ফ্রান্সের ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা। প্যারিস ছেড়ে তাঁর বর্তমান ঠিকানা এখন লিভারপুল, মার্সেসাইড।

Visit sportbet.rodeo for more information.

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ বারকোলার এই দলবদল নিশ্চিত করেছে দুটি ক্লাব। ট্রান্সফারমার্কেট জানিয়েছে, বারকোলার এ দলবদলে প্রাথমিক খরচ ১২ কোটি ৫০ লাখ ইউরো (প্রায় ১৭৮১ কোটি টাকা)। পারফরম্যান্সভিত্তিক শর্ত সাপেক্ষে লিভারপুল আরও ২ কোটি ইউরো পরিশোধ করবে বলে জানা গেছে। চুক্তি হয়েছে পাঁচ বছরের।

ট্রান্সফারমার্কেট আরও জানিয়েছে, সব শর্ত পূর্ণ হলে বারকোলা হবেন লিভারপুলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়। খেলোয়াড় বিক্রির অঙ্কেও পিএসজির ইতিহাসে সবচেয়ে দামি হবেন বারকোলা।

উইঙ্গার ভিক্টর মুনিওজ এবং তিন ডিফেন্ডার জেরেমি জ্যাকুয়েট, রোনালদ আরাউহো ও ইফেয়ানি এনদুয়েকের পর চলতি দলবদলের মৌসুমে পঞ্চম নতুন খেলোয়াড় হিসেবে অ্যানফিল্ডের ক্লাবটিতে যোগ দিলেন বারকোলা।

পিএসজির হয়ে এ মৌসুমে শুধু উয়েফা সুপার কাপে খেলেছেন বারকোলা। আগের তিন মৌসুম মিলিয়ে সম্ভাব্য প্রায় সব শিরোপাই জিতেছেন। তিনবার লিগ জয়ের পাশাপাশি দুবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ ও ফ্রেঞ্চ কাপ।

গতি, ক্ষিপ্রতা, হালকা গড়নের কারণে ‘ঘাসফড়িং’ (গ্রাসহুপার) নামে খ্যাতি পাওয়া বারকোলা সর্বশেষ বিশ্বকাপে ফ্রান্সের ৮ ম্যাচেই মাঠে নামেন। গোল করেন তিনটি। তবে পিএসজির হয়ে ১৩টি ট্রফি জেতার পথেই উঠেছেন খ্যাতির গগনে। এই ক্লাবের হয়ে ১৫২ ম্যাচে ৩৯ গোলের পাশাপাশি ৩৭ গোল করিয়েছেন।

ইনফান্তিনোকে নিয়ে প্লাতিনি—‘জানতাম, টাকাপয়সা আর ক্ষমতা খুব ভালোবাসে সে’

লিভারপুলে যোগ দেওয়ার পর বারকোলার সামনে এখন নতুন লক্ষ্য। ২৯ নম্বর জার্সি পরে খেলবেন ক্লাবটির হয়ে। সই করার পর ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফিকে পাখির চোখ করে বারকোলা বলেছেন, ‘অনেক সময় লাগলেও লিভারপুলের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই খুব খুশি। শুধু মাঠে থাকতে এবং খেলতে চাই। খুব বড় কিছু অর্জন করতে চাই। সবার আগে প্রিমিয়ার লিগ জিততে চাই। এটি আমার জীবনের অন্যতম বড় স্বপ্ন।’

লিভারপুল কোচ আন্দোনি ইরাওলার স্কোয়াডে শক্তি ও গভীরতা বাড়াবেন বারকোলা। বিশেষ করে মোহাম্মদ সালাহর প্রস্থান, হুগো একিতেকের দীর্ঘমেয়াদি চোট এবং কোডি গাকপো বিক্রির মুখে থাকায় বারকোলার মতো বিভিন্ন পজিশনে খেলতে পারেন, এমন কাউকেই দরকার ছিল লিভারপুলের।

প্রায় ৩ কোটি ৮৫ লাখ পাউন্ড দলবদল ফি–তে ২০২৩ সালে লিওঁ থেকে পিএসজিতে যোগ দেন বারকোলা। তাঁকে প্যারিসে নিয়ে আসার চুক্তির অংশ হিসেবে লিওঁকে পিএসজির যে ‘সলিডারিটি পেমেন্ট’ দেওয়ার কথা ছিল, সেটা লিভারপুল পরিশোধ করতে সম্মত হওয়ায় দলবদল ফি–তে সেটিও অন্তর্ভুক্ত রয়েছে।

Read full story at source